TVS-এর নতুন ইলেকট্রিক স্কুটার M1-S, জেনেনিন দাম কত, কবে থেকে বিক্রি?

ভারতের দুই চাকার গাড়ি প্রস্তুতকারক সংস্থা টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) তাদের বহুল প্রতীক্ষিত বৈদ্যুতিক ম্যাক্সি-স্কুটার TVS M1-S-এর প্রথম ঝলক প্রকাশ করেছে। স্টাইলিশ লুক এবং শক্তিশালী পারফরম্যান্সের কারণে ইতিমধ্যেই অটো মহলে শোরগোল ফেলে দিয়েছে এই মডেলটি।
আগামী মাসেই মিলান (ইতালি)-এ অনুষ্ঠিত হতে চলা বিশ্বখ্যাত EICMA 2025 মোটরসাইকেল শোতে এই স্কুটারটি বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করতে চলেছে।
স্টাইলিশ লুক ও প্রযুক্তিগত ফিচার
TVS M1-S স্কুটারটি সিঙ্গাপুর-ভিত্তিক ION Mobility-এর সহযোগিতায় তৈরি করা হয়েছে। স্টাইলিশ এবং পারফরম্যান্সের দিক থেকে শক্তিশালী শহুরে ই-স্কুটার তৈরি করাই উভয় কোম্পানির লক্ষ্য।
স্কুটারটির নজরকাড়া ফিচার্স:
- ডিজাইন: স্কুটারটির সামনের দিকে দুটি LED হেডল্যাম্প রয়েছে, যার পাশে তীক্ষ্ণ ‘ভ্রু স্টাইল’ DRLS (যা টার্ন ইন্ডিকেটর হিসেবেও কাজ করে)। একটি সিঙ্গেল-পিস ভাস্কর্যযুক্ত আসন এটিকে প্রিমিয়াম ম্যাক্সি-স্কুটারের পরিচয় দিয়েছে।
- স্মার্ট টেকনোলজি: এতে রয়েছে স্মার্ট-কি সিস্টেম, যা চাবিহীন অ্যাক্সেসের অনুমতি দেয়। অর্থাৎ, ব্যবহারকারী দূর থেকেও স্কুটারটি নিয়ন্ত্রণ করতে পারবেন।
- কানেক্টিভিটি: এতে নেভিগেশন, মিউজিক স্ট্রিমিং এবং কল/এসএমএস নোটিফিকেশনের মতো বৈশিষ্ট্যগুলি সহজেই পাওয়া যাবে।
- সুবিধা: ফ্ল্যাট ফ্লোরবোর্ড আরোহীর জন্য ভালো লেগরুম এবং সিটের নিচে পর্যাপ্ত স্টোরেজ স্পেস নিশ্চিত করবে।
গতি ও ব্যাটারি শক্তি: পাল্লা দেবে টপ মডেলদের সঙ্গে
TVS M1-S-এর পাওয়ার এবং রেঞ্জ এটিকে বাজারে উপলব্ধ অন্যান্য টপ-এন্ড বৈদ্যুতিক স্কুটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সাহায্য করবে।
- ব্যাটারি ও মোটর: এটি একটি 4.3kWh ব্যাটারি এবং একটি 12.5 kW (প্রায় 16.76 bhp) বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত। এই মোটরটি 45 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।
- গতি: স্কুটারটি মাত্র ৩.৭ সেকেন্ডে ০ থেকে ৫০ কিমি/ঘণ্টা গতিতে ছুটতে পারে এবং এর সর্বোচ্চ গতি ১০৫ কিমি/ঘন্টা।
- রেঞ্জ: ION Mobility দাবি করে যে এই প্ল্যাটফর্মটি একবার চার্জে ১৫০ কিলোমিটার বাস্তবিক পরিসর দিতে সক্ষম।
EICMA 2025-এ টিভিএস এই স্কুটারটির সঙ্গে আরও পাঁচটি নতুন স্কুটি বাজারে আনবে বলে জানা গিয়েছে। তবে, কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে এই মডেল ভারতে কবে লঞ্চ করবে বা এর দাম কত হবে, তা নিশ্চিত করেনি।