“EMI মাত্র ২০০০ টাকা!”-পুজোয় নতুন গাড়ি কেনার দারুণ সুযোগ, জেনেনিন স্কিম?

উৎসবের মরসুম শুরু হতে না হতেই গাড়ি বিক্রিতে নতুন রেকর্ড গড়ল মারুতি সুজুকি। ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন জিএসটি (GST) কাঠামোর কারণে গাড়ির দাম উল্লেখযোগ্যভাবে কমায় বিক্রি আরও বহুগুণ বেড়েছে। উৎসবের প্রথম সপ্তাহেই কোম্পানিটি ৮০,০০০-এরও বেশি গাড়ি বিক্রি করেছে বলে জানা গিয়েছে।

মারুতি সুজুকি ক্রেতাদের জন্য এক আকর্ষণীয় নতুন EMI অফার চালু করেছে, যা এই রেকর্ড বিক্রির প্রধান কারণ। এই অফারের আওতায় গ্রাহকরা মাত্র ১,৯৯৯ টাকার মাসিক কিস্তিতেই (EMI) চার চাকা গাড়ি কেনার সুযোগ পাচ্ছেন। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এর ফলে টু-হুইলার ব্যবহারকারীরাও সহজে চার চাকার গাড়িতে আপগ্রেড করতে পারছেন।

মারুতি সুজুকির সিনিয়র এক্সিকিউটিভ পার্থ বন্দ্যোপাধ্যায় জানান, “গ্রাহকরা শোরুমে ভিড় করছেন এবং চ্যানেল পার্টনাররা গভীর রাত পর্যন্ত ডেলিভারি দিচ্ছেন।” বোঝাই যাচ্ছে, পুজোর আগে গাড়ি হাতে পেতে সকলেই উন্মুখ।

SUV-তেই ক্রেতাদের নজর, বাম্পার ছাড় কোন মডেলে?

যদিও ছোট গাড়ির বিক্রি কিছুটা কমতির দিকে, তবুও SUV সেগমেন্টে চাহিদা এখনও তুঙ্গে। গ্রাহকদের ভিড় মূলত ফ্রন্টক্স (Fronx), ব্রেজা (Brezza) এবং গ্র্যান্ড ভিটারার (Grand Vitara) মতো মডেলগুলিতে।

এই উৎসবের মরসুমে সেরা ডিলগুলির মধ্যে রয়েছে এই জনপ্রিয় মডেলগুলি। এর মধ্যে একটিতে গ্রাহকরা এক লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন। বিশেষ করে এস-প্রেসো (S-Presso) মডেলটির দাম অনেকটাই কমে যাওয়ায় সেটিও এখন বেশ সস্তা। বালেনোর পাশাপাশি ফ্রন্টক্স ও ব্রেজার মতো কোম্পানির সেরা বিক্রি হওয়া সাব ৪ মিটার গাড়িগুলির মূল্য সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে।

দাম কমা এবং আকর্ষণীয় EMI অফারের ফলে চাহিদা অনুযায়ী সরবরাহে কিছুটা চাপ তৈরি হলেও, মারুতি সুজুকি এই উৎসবে নিজেদের বিক্রির পুরোনো সব রেকর্ড ভাঙতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে গ্রাহকদের আগেভাগে পছন্দের গাড়ি বুক করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

GST হ্রাস, আকর্ষণীয় EMI অফার এবং বড় অঙ্কের মূল্য হ্রাসের এই মিশেলই যে মারুতি সুজুকিকে উৎসবের বাজারে চালকের আসনে বসালো, তাতে সন্দেহ নেই।