প্রতি বছর বাঁচবে প্রায় 20 হাজার টাকা! বাজাজ CNG বাইকের খরচের হিসাব জানেন?

বাজারে এসে গেছে বিশ্বের প্রথম সিএনজি বাইক, বাজাজ ফ্রিডম ১২৫। এই বাইকের অন্যতম আকর্ষণ হলো এতে পেট্রল ট্যাংকের পাশাপাশি সিএনজি সিলিন্ডারও রয়েছে।

২ কেজি সিএনজি সিলিন্ডার দিয়ে ২০০ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। এবং পেট্রল ট্যাংক থেকে যদি ৬৫ কিমি মাইলেজ পাওয়া যায়, তাহলে ২ লিটার ট্যাংকে ১৩০ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। অর্থাৎ সব মিলিয়ে ৩৩০ কিমি মাইলেজ পাওয়া যাবে।

আর প্রতিদিন ৫০-৭০ কিমি চালালে বছরে কত টাকা বাঁচানো যাবে?

চলুন হিসাব করে দেখা যাক:

৭০ কিমি চালালে, প্রতিদিন বাঁচবে ১০৭ টাকা

ধরা যাক, পেট্রলের দাম প্রতি লিটার ১০৫ টাকা এবং সিএনজির দাম প্রতি কেজি ৮০ টাকা।
এই হিসেবে, অন্যান্য পেট্রল বাইকের (যেগুলোর মাইলেজ ৫০ কিমির বেশি নয়) তুলনায় প্রতিদিন ১০৭ টাকা বাঁচানো যাবে।
মাসে ২,৬৭৫ টাকা এবং বছরে ৩২,১০০ টাকা খরচ বাঁচানো যাবে।
৫০ কিমি চালালে কত টাকা সেভ হবে?

এই ক্ষেত্রে প্রতিদিন ৬৫ টাকা এবং বছরে ১৯,৫০০ টাকা বাঁচানো যাবে।
৩০ কিমি চালালে কত টাকা সেভ হবে?

এই ক্ষেত্রে বছরে ৬,৯০০ টাকা খরচ বাঁচানো যাবে।
বাস্তব পরিস্থিতিতে খরচ কমবেশি হতে পারে। তবে বাজারে অন্যান্য পেট্রল বাইকের তুলনায় মোটা টাকা বাঁচানো যাবে এই বাইকে।

কারণ:

এতে পেট্রল ট্যাংকের পাশাপাশি সিএনজি সিলিন্ডারও রয়েছে।
কোম্পানি দাবি করে, সিএনজি সিলিন্ডারে ১০০ কিমির বেশি মাইলেজ পাওয়া যাবে।
বাজাজ ফ্রিডম ১২৫-এর আরও কিছু বৈশিষ্ট্য:

কমিউটার মোটরসাইকেল সেগমেন্টে লঞ্চ হয়েছে এই বাইক।
এতে রয়েছে ১২৫ সিসি এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিন যা সর্বোচ্চ ৯.৭ পিএস শক্তি তৈরি করতে পারে।
বাইকের দাম রাখা হয়েছে ৯৫,০০০ টাকা থেকে ১.১০ লাখ টাকা (এক্স-শোরুম)।
দেশে বাজাজ ফ্রিডম ১২৫-এর প্রতিপক্ষ রয়েছে হন্ডা সাইন, হিরো স্প্লেন্ডর, হিরো এক্সট্রিম ইত্যাদি মোটরসাইকেল।