বাইক কেনার জন্য দুর্দান্ত লোন অফার দিচ্ছে SBI! জেনেনিন কত দিতে হবে মাসিক কিস্তি?

আজকাল যানবাহন হিসেবে বাইকের গুরুত্ব অনেক বেড়ে গেছে। আপনি যদি মাসিক কিস্তিতে বাইক কেনার কথা ভাবছেন, তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) আপনার জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। SBI সুপার বাইক লোন স্কিমের মাধ্যমে আপনি সহজেই কিস্তিতে বাইক কিনতে পারবেন।

লোনের সুবিধা:
SBI সুপার বাইক লোনের জন্য সুদের হার 12.15% থেকে 20.40% পর্যন্ত। সর্বোচ্চ 4 বছর পর্যন্ত ঋণ পরিশোধের সময়সীমা।
উচ্চ ঋণের পরিমাণ: সর্বোচ্চ 25 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।অনলাইন ও অফলাইন, উভয় মাধ্যমেই আবেদন করা যাবে।

বিভিন্ন ধরণের পেশাদারদের জন্য: বেতনভোগী, পেনশনভোগী, ব্যবসায়ী এবং কৃষক সকলেই এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

যোগ্যতা:

বয়স: 21 বছর থেকে 57 বছর বয়সের মধ্যে।
ন্যূনতম আয়: বেতনভোগী/পেনশনভোগীদের জন্য বার্ষিক আয় 3 লক্ষ টাকা এবং কৃষকদের জন্য বার্ষিক আয় 4 লক্ষ টাকা।
কাজের ধরণ: রাজ্য/কেন্দ্র সরকারি কর্মচারী, সরকারি আন্ডারটেকিং, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং কৃষক।
বাইকের মূল্য: ঋণের পরিমাণ বাইকের অন-রোড মূল্যের 85% পর্যন্ত হতে পারে।
অন্যান্য যোগ্যতার শর্তাবলী: SBI-এর নীতিমালা অনুযায়ী।

আবেদন পদ্ধতি:

অনলাইনে: SBI-এর ইন্টারনেট ব্যাংকিং পোর্টালের মাধ্যমে।
অফলাইনে: নিকটতম SBI শাখায় গিয়ে।

প্রয়োজনীয় কাগজপত্র:

আবেদনপত্র
পাসপোর্ট আকারের ছবি
পরিচয় প্রমাণ (আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি)
ঠিকানা প্রমাণ (বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, রেশন কার্ড ইত্যাদি)
আয়ের প্রমাণ (বেতন স্লিপ, আয়কর রিটার্ন, ব্যবসায়ের কাগজপত্র ইত্যাদি)
বাইকের প্রোফর্মা ইনভয়েস

EMI হিসাব:
ধরা যাক, আপনি 13.15% সুদের হারে ₹1.5 লক্ষ টাকার বাইক লোন নিয়েছেন এবং 2 বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে চান। এই ক্ষেত্রে, আপনার প্রতি মাসে ₹7,142 EMI দিতে হবে।