ইনোভা ক্রিস্টারের নতুন ভেরিয়েন্ট আনলো টয়োটা, জেনেনিন কি কি রয়েছে গাড়িতে

জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড টয়োটা। এবার বাজারে আনলো জনপ্রিয় গাড়ির ইনোভা ক্রিস্টার নতুন ভেরিয়েন্ট। টয়োটা কির্লোস্কর মোটরস তার ইনোভা ক্রিস্টা এমপিভি লাইনআপে একটি নতুন জিএক্স+ ভেরিয়েন্ট চালু করেছে।
নতুন টয়োটা ইনোভা ক্রিস্টা জিএক্স+ ভেরিয়েন্টে রয়েছে ডায়মন্ড-কাট অ্যালয় হুইল এবং অটো-ফোল্ড মিরর। কেবিনে কাঠের প্যানেল, প্রিমিয়াম ফ্যাব্রিক সিন, পেছনের ক্যামেরা এবং একটি ড্যাশক্যাম রয়েছে। অন্যান্য ভেরিয়েন্টের মতো, জিএক্স+ একটি ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে যুক্ত একটি ২.৪এল ডিজেল ইঞ্জিন ব্যবহার করে। এই ইঞ্জিন ১৫০ বিএইচপি এর পাওয়ার আউটপুট এবং ৩৪৩ এনএম টর্ক জেনারেট করে।
কিছুদিন আগেই সংস্থা ৭-সিটার এবং ৮-সিটার লেআউট সহ নতুন টয়োটা ইনোভা ক্রিস্টা হায়ক্রোশ জিএক্স (O) ভেরিয়েন্ট লঞ্চ করেছে। ৮-সিটার ভার্সনের দাম ভারতীয় বাজারে ২১ লাখ ১৩ হাজার টাকা, অন্যদিকে ৭-সিটার মডেলের দাম ২০ লাখ ৯৯ টাকা।
এই নতুন ভেরিয়েন্টে এলইডি ফগ ল্যাম্প, রিয়ার ডিফগার, ফ্রন্ট পার্কিং সেন্সর এবং ৩৬০-ডিগ্রি ক্যামেরার মতো বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে নতুন ফ্যাব্রিক সিট কভার, ড্যাশবোর্ডে সফট-টাচ ম্যাটেরিয়াল এবং দরজা এবং চেস্টনাট ইন্টেরিয়র থিম রয়েছে।
এদিকে নতুন জিএক্স+ ভেরিয়েন্টটি ৭-সিটার এবং ৮-সিটার কনফিগারেশনের দাম যথাক্রমে ২১ লাখ ৩৯ হাজার এবং ২১ লাখ ৪৪ হাজার টাকা রাখা হয়েছে। এটি জিএক্স ট্রিমের তুলনায় ১৪টি অতিরিক্ত বৈশিষ্ট্য সহ পাওয়া যাবে। এর দাম প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা বেশি।
জিএক্স এবং ভিএক্স ট্রিমগুলোর মধ্যে টয়োটা ইনোভা ক্রিস্টা জিএক্স+ ৫টি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। যার মধ্যে রয়েছে প্ল্যাটিনাম হোয়াইট পার্ল, সুপার হোয়াইট, অ্যাভান্ট-গার্ড ব্রোঞ্জ মেটালিক, অ্যাটিটিউড ব্ল্যাক মাইকা এবং সিলভার মেটালিক।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া