CNG -চালিত বাইক আনছে বাজাজ, থাকছে বিশেষ সুবিধে

জনপ্রিয় টু হুইলার সংস্থা বাজাজ। বিশ্বের পথম সিএনজি চালিত বাইক আনছে সংস্থাটি। একাধিক রিপোর্ট অনুযায়ী, চলতি বছরই লঞ্চ হবে সিএনজি চালিত মোটরসাইকেল। এপ্রিল থেকে জুনের মধ্যে অফিশিয়ালি বাজারে লঞ্চ হতে পারে এই মোটরসাইকেল।
বর্তমানে কোম্পানির ঝুলিতে কোনো সিএনজি চালিত বাইক নেই। এটি প্রথম মোটরসাইকেল হতে চলেছে যেখানে সিএনজি প্রযুক্তি ব্যবহার করা হবে। এমনকি এতদিন এই প্রযুক্তি শুধু গাড়িতেই ছিল। এবার বাইকেও পাওয়া যাবে।
ধারণা করা হচ্ছে যে এই বাইকে ডুয়াল ফুয়েল সিস্টেম থাকছে। এছাড়াও এর ইঞ্জিন হবে ১০০-১২৫ সিসির। এমনকি টেস্টিংয়ের সময় দেখা গেছে এই বাইকে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক। রিয়ার হুইলে ইনস্টল করা হয়েছে মনোশক। দেখা গিয়েছে ডিস্ক ও ড্রাম ব্রেক সেট আপ। সেফটির কথা মাথায় রেখে সিঙ্গল চ্যানেল এবিএস সিস্টেম বা কম্বি ব্রেকিং রয়েছে এই গাড়িতে।
এখনও পর্যন্ত বাজাজ অটো তাদের নতুন সিএনজি চালিত বাইকের নাম এখনো ঠিক করেনি। তবে কিছুদিন আগেই বাজাজ তাদের ব্রুজার ট্রেডমার্ক পেয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে যে বাজাজের নতুন বাইকটির নাম এই ব্রুজার দিয়েই হবে। আন্তর্জাতিক বাজারে বাজাজ তার এই নতুন বাইক লঞ্চ করতে চাইছে।
বাইকটির ডিজাইন কেমন হবে তা নিয়ে বাড়ছে কৌতূহল। জানা গিয়েছে, ৮০ কিলোমিটার প্রতি কেজি মাইলেজ দিতে পারবে এই মোটরসাইকেল। কারণ প্ল্যাটিনার মাইলেজ রয়েছে ৭০ কিলোমিটার প্রতি লিটার।
পেট্রোলের দাম নিয়ে যারা দিশেহারা তাদের জন্য বিকল্প হতে পারে এই সিএনজি চালিত মোটরসাইকেল। সিএনজি ট্যাংকের পাশাপাশি একটি ছোট পেট্রল ট্যাংকও থাকবে এমার্জেন্সির জন্য। অর্থাৎ ডুয়াল ইঞ্জিন থাকবে। চালক তার ইচ্ছামতো, সিএনজি থেকে পেট্রোল এবং পেট্রোল থেকে সিএনজিতে সুইচ করবে।
বাইকের সামনে থাকতে পারে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক। টেলিস্কপিক সাসপেনশনের সঙ্গে আসতে পারে এই টু হুইলার। থাকবে অ্যালয় হুইল এবং এলইডি হেডলাইট। বাইকের ডান দিকে থাকতে এক্সহস্ট পাইপ। তবে দাম এবং ভেরিয়েন্ট সম্পর্কে এখনো জানা যায়নি। জুনেই ভারতে লঞ্চ হতে পারে বাইকটি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া