ইলেকট্রিক স্কুটি কেনার সুবিধা-অসুবিধা? ট্রেন্ডে গা না ভাসিয়ে আসল সত্যিটা জানুন

পরিবেশ দূষণ রোধে বিকল্প জ্বালানি এবং ইলেকট্রিক স্কুটার ব্যবহারের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাহন পোর্টালের তথ্য অনুযায়ী, ২০২3-২৪ অর্থবর্ষে ভারতে ৯,১০,৯৩০ টি ইলেকট্রিক টু হুইলার বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় ৩৩.৩% বেশি। ইলেকট্রিক স্কুটার কেনার অনেক সুবিধা থাকলেও কিছু সমস্যাও রয়েছে।
সুবিধা
ইলেকট্রিক স্কুটারের চার্জিং খরচ পেট্রল স্কুটারের তুলনায় অনেক কম। এতে দীর্ঘমেয়াদে অনেক টাকা বাঁচানো সম্ভব। ইলেকট্রিক স্কুটারে ইঞ্জিনের শব্দ না থাকায় এটি পরিবেশের জন্য অনেক ভালো।ইলেকট্রিক স্কুটার থেকে কোনো ক্ষতিকর গ্যাস নির্গত হয় না, যা পরিবেশ দূষণ রোধে সাহায্য করে। বেশিরভাগ ইলেকট্রিক স্কুটারে দারুণ স্টোরেজ স্পেস থাকে, যা নিত্যদিনের জিনিসপত্র বহন করতে সুবিধাজনক। ইলেকট্রিক স্কুটার পেট্রল স্কুটারের তুলনায় অনেক হালকা, যা চালানো ও নিয়ন্ত্রণ করা সহজ করে তোলে।
অসুবিধা
ইলেকট্রিক স্কুটারের দাম পেট্রল স্কুটারের তুলনায় বেশি। বেশিরভাগ ইলেকট্রিক স্কুটারের চার্জ করতে বেশ কয়েক ঘন্টা সময় লাগে। ব্যাটারির আয়ু ৫-৭ বছর, যার পরে তা প্রতিস্থাপন করতে হয়, যা বেশ ব্যয়বহুল। ভারতে এখনও ইলেকট্রিক স্কুটারের জন্য পর্যাপ্ত চার্জিং স্টেশন নেই।
ইলেকট্রিক স্কুটার পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদে খরচ কমাতে সাহায্য করে। তবে উচ্চ প্রাথমিক খরচ, সীমিত ব্যাটারি লাইফ এবং পরিকাঠামোগত ঘাটতির মতো কিছু অসুবিধাও রয়েছে। স্কুটার কেনার আগে আপনার যাত্রা, বাজেট এবং চাহিদা বিবেচনা করা উচিত।