E Scooter : ইলেকট্রিক স্কুটির দাম বাড়ছে 1 এপ্রিল থেকে, জেনেনিন কী কারণে এই সিদ্ধান্ত?

ইনভেস্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড ক্রেডিট রেটিং এজেন্সি (আইসিআরএ) জানিয়েছে, ইলেকট্রিক স্কুটারের দাম 10% পর্যন্ত বাড়তে পারে।
এই মূল্যবৃদ্ধি ইলেকট্রিক স্কুটার কেনার ক্ষেত্রে ক্রেতাদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

31 মার্চ, 2024 পর্যন্ত কেন্দ্রের ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিমের আওতায় সস্তায় কেনা যাচ্ছিল।কিন্তু, এই স্কিমে ভর্তুকির পরিমাণ কমিয়ে দিয়েছে সরকার।
দু চাকার ক্ষেত্রে 10,000 টাকা প্রতি kwh থেকে 5,000 টাকা প্রতি kwh করা হয়েছে।পাশাপাশি ভেহিকেল প্রতি সর্বোচ্চ সুবিধা 10,000 টাকা পর্যন্ত বেধে দিয়েছে কেন্দ্র।

দাম বৃদ্ধি সত্ত্বেও, 2025 সালের মধ্যে ইলেকট্রিক স্কুটারের সংখ্যা দু চাকা বাজারের 6-8% পৌঁছতে পারে বলে মনে করছে আইসিআরএ।সরকারের পলিসি ও ভর্তুকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইলেকট্রিক যানবাহনের প্রভাব:
ইলেকট্রিক স্কুটার দু চাকা বাজারের চেনা ছবি অনেকটাই পাল্টে দিয়েছে।পেট্রল চালিত স্কুটারের বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে।পরিবেশ দূষণ কমানোর বিষয়টিও মাথায় রাখা হচ্ছে।

অন্যান্য ইলেকট্রিক যানবাহন:
দু চাকার পাশাপাশি তিন চাকা ও চার চাকা বাজারে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।টেসলা, বিওয়াইডি’র মতো জনপ্রিয় ব্র্যান্ড ভারতে আসার তোড়জোড় শুরু করেছে।বিইয়াইডি ইতিমধ্যে একাধিক গাড়ি লঞ্চ করে ফেলেছে ভারতে।জিন্দাল গ্রুপ ও এমজি মোটর জয়েন্ট ভেঞ্চার তৈরি করেছে।JSW MG নামে ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে এই সংস্থা।2030 সালের মধ্যে ভারতে 10 লাখ ইলেকট্রিক গাড়ি বিক্রি করার পরিকল্পনা নিয়েছে জেএসডাব্লিউ এমজি মোটর।