Hero: হবে নতুন বাইক কেনার স্বপ্ন পূরণ, জেনে নিন হিরো ম্যাভরিকের অন-রোড প্রাইস

হিরো ম্যাভরিক 440, হিরো মটোকর্পের নতুন বাইক, শক্তিশালী ইঞ্জিন এবং একাধিক স্মার্ট ফিচার্স সহ বাজারে এসেছে। এর এক্স-শোরুম দাম 2 লাখ টাকা হলেও, অন-রোড প্রাইস কিছুটা বেশি। যারা হার্লে-ডেভিডসনের বাইক কিনতে পারেননি, তারা হিরো’র এই বাইক দিয়ে তাদের স্বপ্ন পূরণ করতে পারেন।হার্লে-ডেভিডসনের X440 মডেলের ফ্রেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই মোটরসাইকেল। তবে হিরো মটোকর্পেরও কিছু চমক রয়েছে বাইকে।

হিরো ম্যাভরিকের অন-রোড প্রাইস:

দেশের মধ্যে সবথেকে কম দাম আহমেদাবাদ শহরে:
বেস মডেল: 2.32 লাখ টাকা
মিড ভ্যারিয়েন্ট: 2.48 লাখ টাকা
টপ ভ্যারিয়েন্ট: 2.59 লাখ টাকা
সবথেকে বেশি দাম বেঙ্গালুরু শহরে:
বেস মডেল: 2.60 লাখ টাকা
মিড ভ্যারিয়েন্ট: 2.79 লাখ টাকা
টপ ভ্যারিয়েন্ট: 2.91 লাখ টাকা

কলকাতায় বাইকের অন-রোড প্রাইস:
বেস মডেল: 2.40 লাখ টাকা
মিড ভ্যারিয়েন্ট: 2.57 লাখ টাকা
টপ মডেল: 2.68 লাখ টাকা
কলকাতা, চেন্নাই, চণ্ডীগড় শহরে বাইকের অন-রোড প্রাইস প্রায় একই।

বাইকের কিছু বৈশিষ্ট্য:

440 সিসি ইঞ্জিন, যা সর্বোচ্চ 27 হর্সপাওয়ার শক্তি উত্পন্ন করতে পারে।
6 স্পিড গিয়ার।
সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।
ব্লুটুথ কানেক্টিভিটি।
LED লাইটিং।
দু চাকাতেই ডিস্ক ব্রেক ও ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

হিরো ম্যাভরিক বুকিং সংক্রান্ত তথ্য:
15 মার্চের আগে বুকিং করলে 10,000 টাকা মূল্যের মার্চেন্ডাইস এবং অ্যাক্সেসরিজ বিনামূল্যে পাওয়া যাবে।বুকিং করার জন্য টোকেন মূল্য 5,000 টাকা।
15 এপ্রিল থেকে বাইকের ডেলিভারি শুরু হবে।

উল্লেখ্য:

হিরো ম্যাভরিক 440 একটি রোডস্টার বাইক, তাই হাই-মাইলেজ আশা করা উচিত নয়।