AI-কে সাথে নিয়ে বৈদ্যুতিক বাহনে আসছে চমক,জেনেনিন ভবিষতের গাড়ি কেমন হবে?

প্রযুক্তি দুনিয়া ২০২৩ সালকে মনে রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা মূল ধারায় যুক্ত হওয়ার বছর হিসেবে। মাইক্রোসফট, চ্যাটজিপিটি- ২০২২ সালের শেষদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আসার পর থেকে আরো অনেক কোম্পানিই এমন এআই নিয়ে কাজ করছে।
চলতি বছর ডিসেম্বরে সবচেয়ে বড় চমক দিয়েছে ‘অ্যালফাবেট’। এই এআই সমস্ত গুগল পণ্য, চ্যাটবট এবং সার্চ ইঞ্জিনেও যুক্ত হবে। অ্যালফাবেট দাবি করছে তাদের জেমিনি বর্তমান চ্যাটজিপিটিকেও ছাড়িয়ে যাবে। তবে চ্যাটজিপিটি নিয়ে আসা ওপেনএআই বলছে তারাও বসে নেই। নতুন বছরে তাদের সফটওয়্যারের আরও একটা শক্তিশালী ভার্সন নিয়ে আসার ঘোষণা দিয়েছে।

এদিকে বিনিয়োগকারীরা এই শিল্পে প্রচুর অর্থ ঢালছেন এবং আশা করছেন এই সেক্টরের পরবর্তী জায়ান্টের পেছনে থাকতে পারেন। ডেটা নিয়ে কাজ করা পিচবুকের হিসাব মতে, শুধু গত সেপ্টেম্বর পর্যন্তই বিভিন্ন বড় প্রতিষ্ঠান জেনারেটিভ এআই স্টার্টআপের পেছনে ২১ দশমিক ৪ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করেছে। যেখানে পুরো ২০২২ সাল জুড়ে এক্ষেত্রে বিনিয়োগ হয় মাত্র ৫ দশমিক ১ বিলিয়ন ইউএস ডলার।

এদিকে আগামী বছরের প্রথম তিন মাসেই যুক্তরাজ্যের রাস্তায় এক মিলিয়ন সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি নামতে যাচ্ছে। জার্মানির পর দ্বিতীয় বাজার হিসেবে যুক্তরাজ্য এই মাইলফলক স্পর্শ করবে।

২০২৩ সালের শেষদিকে এসে ফোর্ড, জিএম, টেসলা সবাই তাদের ইলেকট্রিক ভেহিক্যাল নির্মাণ কাজ বাড়ানোর যে পরিকল্পনা সেটা আপাতত বন্ধ করে রেখেছে। অক্টোবরে মার্সিডিজ-বেঞ্জের দাম নিয়ে যুদ্ধ এবং সাপ্লাই চেইন জটিলতায় ইভির গোটা বাজারকে ‘নিষ্ঠুর’ বলে বর্ণনা করেছেন অনেকে।

বিশ্লেষকরা নতুন বছরে এসব সংকট কমার কোনও লক্ষণ দেখছেন না। অটো মার্কেট অ্যানালিস্ট ম্যাথিয়াস স্মেড ২০২৪ সালে ইউরোপ জুড়ে বৈদ্যুতিক বাহন বিক্রি স্থবির থাকবে বলে মনে করছেন। বিশেষ করে সাধারণত যে বাজারগুলো শক্তিশালী যেমন জার্মানি, নরওয়ে, সেখানে তিনি বিক্রি বাড়ার কোনও সম্ভাবনা দেখছেন না।

তবে এক্ষেত্রে যুক্তরাজ্যে নতুন জিরো এমিশন ভেহিক্যাল (জেডইভি) নীতি কার্যকর হওয়ায় এইটা একটা ভালো বাজার হতে পারে বলে মনে করা হচ্ছে। এই নীতি অনুযায়ী জানুয়ারি থেকে বিক্রি হওয়া গাড়ির মাত্র এক পঞ্চমাংশের কিছু বেশি ইলেকট্রিক গাড়ি হতে হবে, যে লক্ষ্যটা ২০৩০ সাল নাগাদ ৮০ শতাংশে যাওয়ার আশা করা হচ্ছে।

এদিকে হিউম্যানয়েড রোবট, যা মানুষের মতো কাজ করতে সক্ষম, এগুলো নতুন বছরে আরও কার্যকরী হয়ে উঠতে পারে। টেসলা যেমন অপটিমাস নামের একটি হিউম্যানয়েড রোবট নিয়ে কাজ করছে, তাদের আশা এটি খুব দ্রুতই ফ্যাক্টরির সাধারণ কাজ করতে শুরু করবে। গত জুলাইয়ে ইলন মাস্ক ঘোষণা দেন অপটিমাস ২০২৪ সাল থেকে টেসলা ফ্যাক্টরিতে কাজের জন্য উপযোগী হয়ে উঠবে।

অন্যদিকে কানাডায় স্যানচুয়ারি এআই, ফিনিক্স নামের একটা রোবটকে প্রশিক্ষণ দিচ্ছে, এটি ব্যাগ ভরার মতো নির্দিষ্ট কাজও করতে সক্ষম। ২০২৪ সালে তাদের লক্ষ্য ফিনিক্সের কাজের পরিধি আরও বাড়ানো।

সূত্র: বিবিসি বাংলা