Auto: ইলেকট্রিক অটোই হয়ে উঠেছে সৌরচালিত গাড়ি, ইউটিউব দেখেই করলেন আবিষ্কার

শ্রীকান্ত পাত্র একজন অটোচালক যিনি অভাবের সংসারে দিন কাটাচ্ছিলেন। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে অটো চালাচ্ছিলেন, কিন্তু তার উপার্জন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে উঠছিল। কারণ বেশিরভাগ টাকাই খরচ হয়ে যেত জ্বালানিতে।
একদিন শ্রীকান্তর এগারো বছরের মেয়ে ইউটিউব দেখে বাবাকে সৌরচালিত গাড়ির পরামর্শ দেয়। শ্রীকান্ত মেয়ের কথাতেই ইউটিউব দেখে নিজেই ইলেকট্রিক অটোকে সৌরচালিত গাড়ি বানিয়ে ফেলেন।
তাঁর কথায়, ‘আমি এখন জ্বালানি ভরা, ব্যাটারি লো কিংবা চার্জ না থাকা থেকে মুক্ত। এমনকী এই অটো দূষণ মুক্ত এবং আমাদের পরিবেশকে সবুজ ও পরিষ্কার রাখে।’
সৌরচালিত গাড়ি থেকেই শ্রীকান্তর এখন প্রতিদিন ১৩০০-১৫০০ টাকা আয় হয়। অর্থের কারণেই অষ্টম শ্রেণির পর আর পড়াশেোনা করতে পারেনি শ্রীকান্ত। কিন্তু নিজের আবিষ্কারের জন্যই স্বচ্ছলভাবে চালাতে পারছেন সংসার। মেয়ের পড়াশোনাতেও নেই আর কোনও বাধা।
শ্রীকান্তর এই সাফল্য অনেকের জন্যই অনুপ্রেরণা। তিনি দেখিয়েছেন যে কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতা দিয়ে যেকোনো বাধাকে অতিক্রম করা সম্ভব।