ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত

সম্প্রতি বলিউডে দেখা গেছে টলিউডের যীশু সেনগুপ্তকে। ‘দ্যা ট্রায়াল’ সিনেমাতে কাজলের স্বামী হিসেবে অভিনয় করেছেন তিনি। তারমধ্যে নিজের ভালো স্বামী না হওয়ার প্রসঙ্গেও মন্তব্য রেখেছিলেন অভিনেতা। সময় দিতে পারেন না মেয়েকে ও স্ত্রীকে। সেই নিয়েও আক্ষেপ ছিল তার। এরমধ্যেই আবার ডিভোর্স প্রসঙ্গ!

এদিকে, যীশুর ডিভোর্স নিয়ে সারাদিন চর্চায় নেটপাড়া। এ প্রসঙ্গে প্রকাশ্যে উত্তর দিলেন তিনি। দীর্ঘ ১৯ বছরের সংসার। স্ত্রী নীলাঞ্জনাকে নিয়ে কি তবে সুখের দাম্পত্যে ইতি টানছেন তিনি? প্রশ্ন শুনেই একরকম হোঁচট খেলেন। দুই মেয়েও এখন যথেষ্ট বড়। এর মাঝেই বিচ্ছেদের কথা ভাবছেন কি?

নিজেকে নিয়ে গুগল মোস্ট সার্চ প্রশ্নের জবাব দিতে গিয়েই তার কাছে প্রশ্ন এলো, যীশু কবে ডিভোর্স নিচ্ছেন? তারপর অভিনেতা বললেন, একি! আমি ডিভোর্স নেব কেন? আমি তো বিবাহিত। যেমন সবাই বিবাহিত হয়, আমিও তাই। আমি তো একদম সুখী, প্রয়োজন পড়ে না ডিভোর্স নেওয়ার।

তবে এখানেই শেষ নয়। উত্তর দিলেন আরও অনেক ভয়ঙ্কর প্রশ্নের।

সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে তাকে নিয়ে নানা প্রসঙ্গ। এমনকি একসময় ঋতুপর্ণা ঘোষকে নিয়েও গুজব উড়েছিল মারাত্মক। যীশু আদৌ স্ট্রেট তো? এ নিয়েও চিন্তা-ভাবনা ছিল অনেকের। যীশু বললেন, একজন স্ট্রেট মানুষ। আমি পুরো স্ট্রেট…যদিও একথা বলতে চিন্তা করতেই দেখা গেল তাকে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *