BigNews: পঞ্চায়েত ভোটে হেরে ‘বিজেপি কর্মী’ বাবাকেই নৃশংসভাবে খুন করলো ছেলে!

মালদহের বামনগোলার মদনাবতী গ্রাম পঞ্চায়েতের কন্যাদিঘী গ্রামের ঘটনা। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ওই বৃদ্ধের ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

মৃত বৃদ্ধের নাম বুড়ন মুর্মু (৬০)। তিনি এলাকার সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। তাঁর ছেলে বিপ্লব মুর্মু এবং পুত্রবধূ শর্মিলা মার্ডি।

জানা গেছে, বুড়ন মুর্মুর পুত্রবধূ শর্মিলা মার্ডি এবার পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। বিজেপি প্রার্থী জয়ন্তী মূর্মুর কাছে শর্মিলা মার্ডি মাত্র ৫৬ ভোটে পরাজিত হন। এরপর বুড়ণ মুর্মুর ওপর অত্যাচার শুরু করে তাঁর ছেলে বিপ্লব মুর্মু এবং পুত্রবধূ শর্মিলা মার্ডি। তাঁদের বৃদ্ধ বাবা বিজেপির কর্মী হিসেবে গ্রামে প্রচার চালিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়ণ মুর্মুর ছেলে বিপ্লব মুর্মু এবং পুত্রবধূ শর্মিলা মার্ডি বৃহস্পতিবার রাত ৩টার দিকে বুড়ণ মুর্মুর ঘরে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করেন। এরপর তাঁকে শ্বাসরোধ করে খুন করেন। পরে তাঁর মৃতদেহ ঘরের সিলিং থেকে ঝুলিয়ে দেন।

শুক্রবার সকালে বুড়ণ মুর্মুর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে তাঁর স্ত্রী প্রতিমা মুর্মু পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

পুলিশ জানায়, বুড়ণ মুর্মুর হত্যার ঘটনায় তাঁর ছেলে বিপ্লব মুর্মু এবং পুত্রবধূ শর্মিলা মার্ডির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দুজনকেই গ্রেফতার করেছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব বুড়ণ মুর্মুর হত্যার তীব্র নিন্দা করেছে। তাঁরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *