OMG! প্রয়োজন নেই ATM কার্ডের, হাতের ইশারায় মেটাতে পারবেন বিল, চলে এলো নতুন প্রযুক্তি

প্রযুক্তির উন্নতি আমাদের জীবনকে করেছে সহজ। সে কথার বারবার প্রমাণ পাচ্ছেন নিশ্চয়ই। ডেবিট ক্রেডিট কার্ডের কল্যাণে কাগজের টাকা এখন আর বহন করতে হয় না। ঝামেলা নেই হারিয়ে যাওয়ার। আপনি কোথাও শপিং করলেন কিংবা খাবার খেলেন, সব জায়গায় পাবেন কার্ডে পেমেন্ট করার সুবিধা।

তবে এখন আপনি ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ছাড়াই পেমেন্ট করতে পারবেন। কেনাকাটা করে বিল মেটানোর জন্য আর ক্রেডিট অথবা ডেবিট কার্ড লাগবে না। শুধু হাতের ইশারাতেই মেটানো যাবে যে কোনো বিল। অনেকেই গুজব ভেবে উড়িয়ে দিতে পারেন।

তবে এই অসম্ভবকেই সম্ভব করেছে ব্রিটেন এবং পোল্যান্ডের একটি সংস্থা! ওয়ালেটমোর নামে ব্রিটেন ও পোল্যান্ডের ওই সংস্থাটি এক ধরনের চিপ তৈরি করছে। সেই চিপ নিজের হাতে ইমপ্ল্যান্ট করে বা বসিয়েই বিল মেটানো সম্ভব হবে। এর জন্য কোনো ব্যাংকিং কার্ডের প্রয়োজন হবে না।

শুধু হাতটিকে কনট্যাক্টলেস সোয়াইপ মেশিনের কাছে নিয়ে গেলেই কাজ হয়ে যাবে। সংস্থাটির দাবি, তারাই প্রথম কোম্পানি, যারা এই ধরনের চিপ প্রথম বাজারে আনতে চলেছে। এরই মধ্যে এই আধুনিক প্রযুক্তির নানা ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। এমনকি এটা হাতের চামড়ার নিচে কীভাবে বসানো হবে, সেই বিষয়টাও ছবি আর ভিডিওর মাধ্যমে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে।

তারা বলছে, যারা এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহী থাকবেন, তাদের হাতে চিপ বসানোর জন্য প্রথমে অ্যানাস্থেশিয়া করা হবে। তার পরেই ব্যবহারকারীর হাতে চিপটি বসানো হবে। কিন্তু এই পদ্ধতিতে মাইক্রোচিপ হাতে বসানোর ক্ষেত্রে ব্যথা ততটা হবে না বলে আশ্বস্ত করেছেন বিশেষজ্ঞরা। কেউ চিমটি কাটলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমনই ব্যথা হবে চিপটি হাতের চামড়ার নিচে ইমপ্ল্যান্ট করার সময়।

ওয়ালেটমোর সংস্থার সিইও ওয়জটেক পাপ্রোতা বলেন, রিও-র সৈকতে পানীয়র বিল মেটানো থেকে শুরু করে নিউ ইয়র্কে এক কাপ কফির বিল মেটানো, কিংবা প্যারিসের কোনো সেলুনে চুল কাটার পরে অথবা যে কোনো স্টোরে বিল মেটাতেও এই চিপ ব্যবহার করা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *