প্রকাশ্যে এল প্রভাসের নতুন সিনেমা ‘সালার’-এর ফার্স্টলুক

প্রকাশ্যে এল দক্ষিণী তারকা প্রভাসের নতুন ছবি সালার-এর ফার্স্টলুক। সাদা কালো পোস্টারে প্রভাসের হাতে ধারালো অস্ত্র। ‘আদিপুরুষে’র রামের অবতার একেবারে ঝেড়ে ফেলে প্রভাস যেন আবার ‘বাহুবলী’ রূপে ধরা দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, ছবিটির টিজার মুক্তি পাবে ৬ জুলাই। ছবিটির পরিচালক প্রশান্ত নীল।

এদিকে একের পর এক ছবি ফ্লপ। ‘আদিপুরুষ’ও ফ্লপ বক্স অফিসে। তবুও পারিশ্রমিক না কমানোর অভিযোগ উঠেছে দক্ষিণী তারকা প্রভাসের বিরুদ্ধে। পর পর ছবি সইও করছেন।

জানা যায়, ‘আদিপুরুষ’-এর সংলাপ নিয়েও আপত্তি উঠেছিল। তা পরে পালটে দেওয়া হয়। ইতোমধ্যেই নেপালে প্রভাস-কৃতীর ‘আদিপুরুষ’ ছবি নিষিদ্ধ করা হয়েছে।

‘আদিপুরুষ’-এ রাম, রামায়ণ-এর অপমান- অভিযোগ তুলে কয়েক দিন আগেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল হিন্দু সেনা। এলাহাবাদ উচ্চ আদালতে দায়ের হয়েছে আরও একটি জনস্বার্থ মামলা। সেখানে অভিযোগ করা হয়েছে, বজরংবলী এবং রাবণকে আদ্যোন্ত বিকৃত করে দেখানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *