‘RRR’-কে টপকে গেল ‘KGF2’ ইঙ্গিত এলো ‘কেজিএফ থ্রি’ নির্মাণের

ভারতের কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমা মুক্তি পেয়েছে আজ (১৪ এপ্রিল)। চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন ইয়াশ। এরই মধ্যে ইঙ্গিত, ‘কেজিএফ থ্রি’ নির্মাণ হবে।

অগ্রিম বুকিংয়ে ‘আরআরআর’-কে টপকে গেছে ‘কেজিএফ টু’। ভারতে অগ্রিম বুকিং থেকে ‘কেজিএফ টু’ সংগ্রহ করেছে ৬৫.১০ কোটি এবং ‘আরআরআর’ রেকর্ড সংগ্রহ করেছিল ৫৮.৭৩ কোটি ।

প্রতিবেদনে প্রকাশ, ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমার বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩৪৫ কোটিতে। কর্ণাটকে অ্যাকশনধর্মী এই সিনেমার মুক্তিপূর্ব ব্যবসা ১০০ কোটি, অন্ধ্র প্রদেশ ও তেলাঙ্গানায় ৭৮ কোটি, তামিলনাড়ুতে ২৭ কোটি , হিন্দি ভার্সন থেকে ১০০ কোটি এবং দেশের বাইরে প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩০ কোটিতে।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, প্রথম ১২ ঘণ্টায় এ সিনেমার এক লাখ সাত হাজার অগ্রিম টিকেট বিক্রি হয়েছে। ১০০ কোটি বাজেটের এই সিনেমা মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি আয়ের জোর সম্ভাবনা রয়েছে।

বলিউড হাঙ্গামার খবর, হিন্দ বেল্টে মুক্তির দিনে অগ্রিম টিকেট বিক্রি থেকে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সংগ্রহ করেছে রেকর্ড ৩১ কোটি (নেট)। আশা করা হচ্ছে, প্রথম দিন ৪৫ কোটির বেশি সংগ্রহ করবে।

‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হয়েছেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।

বিশ্বব্যাপী তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালাম ও কন্নড় ভাষায় রেকর্ড ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’, যেখানে শুধু ভারতের ছয় হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে। দক্ষিণ ভারতের ২৬০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।

অরম্যাক্স মিডিয়ার বরাতে বলিউড লাইফের খবর, মুক্তির দিন আজ ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ ১৩৩ কোটি সংগ্রহ করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *