ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় গুরুত্বপূর্ণ কিছু ঘটনা (১ জুলাই)

এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন আর কারা মৃত্যুবরণ করেছিলেন।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস
১৯৪৭ – ব্রিটিশ পার্লামেন্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাস করা হয়।
১৯৬০ – ব্রিটিশ নিয়ন্ত্রিত সোমালিয়া ও ইতালি নিয়ন্ত্রিত সোমালিয়ার একীভূত হওয়ার মধ্য দিয়ে আফ্রিকার দেশ সোমালিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৬২ – আফ্রিকার ছোট্ট দেশ বুরুন্ডি ও রুয়ান্ডা স্বাধীনতা অর্জন করে।
১৯৬৬ – কানাডায় প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচারিত হয়।
১৯৬৭ – কানাডা প্রতিষ্ঠিত হয়।
১৯৯৭ – ব্রিটেন চীনের গুরুত্বপূর্ণ দ্বীপ জনপদ হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেয়।
২০০২ – নেদারল্যান্ডসের হ্যাগে বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের কার্যক্রম শুরু।
জন্ম :
১৯০৩ – আবুল ফজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন।
১৯০৭ – আতাউর রহমান খান, বিশিষ্ট রাজনীতিক, পার্লামেন্টারিয়ান।
১৯৩২ – এম. এন. আখতার, বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিল্পী।
১৯৪৭ – আবদুল কুদ্দুস মাখন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য।
১৯৪৮ – ডলি আনোয়ার, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।
মৃত্যু :
১৯৭৪ – জুয়ান পেরন, আর্জেন্টিনার জেনারেল, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট।
২০০১ – নিকোলাই গেন্নাদিয়েভিচ বাসভ, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ।
২০০৪ -মার্লোন ব্রান্ডো, অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা।
২০০৪ -পিটার বার্নেস, ইংরেজ লেখক।
২০০৬ – রয়ুটারো হাশিমটো, জাপানি রাজনীতিবিদ ও ৫৩তম প্রধানমন্ত্রী।
২০০৬ – ফ্রেড ট্রুম্যান, ইংরেজ সাবেক ক্রিকেটার।
২০১৫ – নিকোলাস ওয়িন্টন, ইংরেজ লেফটেন্যান্ট ও মানবিক।