আচমকা হাতির হামলা, প্রান হারালেন কর্তব্যরত এক পুলিশ অফিসার

কর্তব্যরত এক পুলিশ অফিসার হাতির আক্রমণে মারা যান। এই ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম জেলার লালগড় রেঞ্জের লালগড় এলাকায়। বন সংস্থা সুত্রে জানা গিয়েছে মৃত পুলিশ অফিসারের নাম নবীন মান্ডি। তার বাড়ি তিলাবনী গ্রামে। তিনি পুলিশের স্পেশাল হোম গার্ডে চাকরি পেয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি লালগড় থানায় কর্মরত ছিলেন।

বনদফতর এবং স্থানীয় সূত্রের মতে, এদিন রাতে লালগড় ঢোকার মুখে লালগড় বীট অফিস সংলগ্ন বুড়াবাবার থান এলাকায় রাতের শিফটে কাজ করছিলেন তিনি। এ সময় পেছন থেকে একটি দলছুট হাতি এসে তাঁকে শুঁড়ে ধরে আছাড় মারলে তিনি গুরুতর ভাবে আহত হন। অসপাস বাসিন্দারা পরে তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে লালগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সোমবার সকালে ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই সময়ে, জঙ্গল মহলে হাতির আক্রমণে মৃত্যুর ঘটনা বাড়তে থাকায় জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। হাতির হামলায় মৃত্যুর পাশাপাশি বাড়িঘর ভাঙ্গচুর, ফসলের ক্ষয়ক্ষতি লেগে রয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। রবিবার বিকেলে বৃন্দাবনপুর এলাকায়, নেদাবহড়া ৫ নম্বর অঞ্চল এলাকার আম বাগানে তান্ডব চালিয়ে প্রচুর আম গাছের ডাল ভেঙ্গে দেওয়ায় ব্যপক ভাবে পাকা আম ক্ষয়ক্ষতি হচ্ছে বলে অভিযোগ।

এ বছর আম বাগান ভাড়া নেওয়া মালিক সুশান্ত চক্রবর্তী জানান, গত চার-পাঁচ দিন ধরে ওই এলাকায় প্রায় 20 থেকে 25টি হাতি দেখা গেছে। যখন তখন হাতি গুলি বাগানে ঢুকে আম গাছ ভেঙ্গে আম খেয়ে, পায়ে মাড়িয়ে তছনছ করছে। আমি ভাড়ার জন্য যে টাকা দিয়েছি তা তুলতে পারবো কি না আমি চিন্তিত। তিনি হাতি গুলিকে তাড়ানোর ব্যবস্থা করার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *