স্কুল পালিয়ে মর্মান্তিক পরিণতি! স্নান করতে নেমে দুর্গাপুর ব্যারেজে তলিয়ে গেল ৩ শিক্ষার্থী

আনন্দ করতে স্কুল থেকে পালিয়ে যায় আট বন্ধু। দুর্গাপুর MMC থেকে দুর্গাপুর বাঁধের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বাঁকুড়ায় একটি হোটেলের সামনে স্নান করতে নেমেছিল তিন বন্ধু। এসময় এক বন্ধু স্নান করতে নেমে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে ডুবে যায় আরও দুই বন্ধু। খবর পেয়ে বড়জোরা থানার পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। তিন শিক্ষার্থীর খোঁজে তল্লাশি চলছে।

জানা গেছে, ডুবে যাওয়া তিন শিক্ষার্থীই দুর্গাপুরের বাসিন্দা। তাদের মধ্যে দুজনের বসবাস দুর্গাপুরের মামরা বাজারে। দুর্গাপুর বাঁধে যাওয়া আটজন ছাত্র দশম শ্রেণির ছাত্র। তলিয়ে যাওয়া তিন ছাত্রদের নাম সৌমজিৎ সাহা, শুভজিৎ নস্কর এবং ভিকি শীল। এদিকে ভিকি শীলের বাবা জানান, তার বাড়িতে প্রথমে বড়জোরা থানা থেকে ফোন করা হয়। তলিয়ে যাওয়ার খবরটি এক পুলিশ অফিসার জানিয়েছেন। খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে দুর্গাপুর বাধের কাছে গেলেও ওই দিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তলিয়ে যাওয়া তিন শিক্ষার্থীর হদিস পাওয়া যায়নি।

অপরদিকে নিখোঁজ আরেক ছাত্রের অভিভাবক জানিয়েছেন, তার নাতি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। তারা দুর্গাপুরের ভিরিঙ্গি এলাকায় একটি স্কুলের ছাত্র। তবে কেন দুর্গাপুর বাধে এসেছিল সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। তিন শিক্ষার্থীর পরিবারে শোকের ছায়া। অন্যদিকে পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা তলিয়ে যাওয়া তিন শিক্ষার্থীর হদিস পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *