SPORTS: ক্রিকেট ছাড়ার পর যা করবেন চাহাল, জানিয়ে দিলেন নিজেই

দুবাই স্পোর্টস কাউন্সিলের সহযোগিতায় বর্তমানে চলছে গ্লোবাল চেজ লিগ। যেখানে বিশ্বের প্রথম দাবা ফ্র্যাঞ্চাইজি লিগে এসজি আলপিন ওয়ারিয়র্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন ভারতীয় ক্রিকেটার যুবেন্দ্র চাহাল। ২১ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী ২ জুলাই পর্যন্ত।

টুর্নামেন্ট দেখতে গিয়ে চাহাল বলেন, ক্রিকেটে তাকে ভালো খেলতে সহযোগিতা করেছে দাবা। এ ক্রিকেটার বলেন, আমার প্রথম ভারতীয় জার্সি এসেছিল দাবার মাধ্যমে। এই খেলা আমাকে ধৈর্য্য ধরতে শিখিয়েছে। এছাড়াও আমার ক্রিকেটে উন্নতিতেও দাবা ভূমিকা রেখেছে।

তিনি আরো বলেন, আমাকে অনেককিছু শিখিয়েছে দাবা। ক্রিকেট আর দাবা প্রায় একই। ক্রিকেটে আপনি সতীর্থদের পরামর্শ নিতে পারেন। তবে দাবায় সেটা পারবেন না। দাবা ঠান্ডা মাথার খেলা। এটা প্রমাণ করে। আপনি কতটুকু ঠান্ডা থাকতে পারছেন এর উপর। এখানে অবশ্যই শান্ত ও লক্ষ্য ঠিক রাখতে হবে।

ভারতীয় ক্রিকেট দল থেকে অবসরের পর দাবা নিয়ে মনোযোগী হতে চান চাহাল। তার আশা, দাবা আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হওয়ায় মানুষ এর সম্পর্কে আরো বেশি জানতে পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *