SPORTS: ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, দেখনেই ক্রীড়া সুচির সম্পূর্ণ তালিকা

চলতি বছর ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর ঠিক ১০০ দিন আগে প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারতের ১০টি ভেন্যুতে ৪৬ দিনব্যাপী চলবে ক্রিকেটের এ মহাযজ্ঞ। যেখানে শিরোপার জন্য লড়বে ১০টি দল। শুরুর লড়াই মনে করিয়ে দেবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের কথা। কারণ আগামী ৫ অক্টোবর আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

গ্রুপপর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর। যে ম্যাচে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। উদ্বোধনী ম্যাচের ভেন্যুও এটিই।

রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়ায় প্রতিটি দলকে বাকি নয় প্রতিপক্ষেরমুখোমুখি হতে হবে। অর্থাৎ নকআউট বাদে প্রতি দলকেই নয়টি করে ম্যাচ খেলতে হবে।

গ্রুপ পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর, আহমেদাবাদে। যদিও এই ভেন্যুটি নিয়ে আপত্তি তুলেছিল পাকিস্তান। তবে লাখের বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন মাঠটিতে হাই-ভোল্টেজ ম্যাচটির অধিক মুনাফা তুলতে চায় আয়োজকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *