OMG! জমির ফসল বাঁচাতে কৃষকদের অভিনব কৌশল, ভাল্লুক সেজে দিচ্ছেন পাহারা

ফসল বাঁচাতে কৃষকরা অভিনব কৌশল অবলম্বন করছেন। ফসল রক্ষা করতে নিজেরাই ভালুক সেজে ক্ষেত পাহারা দিচ্ছেন। ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খেরি গ্রামে এ ঘটনা ঘটেছে।
উত্তরপ্রদেশের লখিমপুর খেরি গ্রামে বানরের আতঙ্কে পড়েছেন কৃষকরা। ফসল বাঁচতে তারা হরেক কৌশল অবলম্বন করছেন। তবে তাদের ভালুকের আদলে বানানো পোশাক পরে মাঠে বসে থাকার কৌশল নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
ভালুকের আদলে বানানো পোশাক পরে মাঠে বসে থাকা এক কৃষকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পোশাকটি কিনেছেন ঐ গ্রামের গজেন্দ্র সিং নামে এক কৃষক। তিনি জানান, ফসলের ক্ষেতে ঘুরে বেড়াচ্ছে ৪০ থেকে ৪৫টি বানর। অনেক চেষ্টা করেও কোনো সমাধান পাওয়া যায়নি। এজন্য ফসল বাঁচাতে নিজেরাই এই কৌশল অবলম্বন করেছেন বলেও জানান তিনি।
এই বিশেষ পোশাক কিনতে চার হাজার টাকা খরচ হয়েছে বলে জানা যায়। ভালুকের আদলে বানানো পোশাক পরে মাঠে বসে থাকেন কৃষকরা। এমনকি এই কাজের জন্য মাঝেমধ্যে ২৫০ টাকার বিনিময়ে লোক ভাড়াও নেয়া হচ্ছে।
সূত্র- এনডিটিভি