স্কুল থেকে পালিয়ে মর্মান্তিক পরিণতি! লঞ্চে উঠতে গিয়ে গঙ্গায় পড়ে নিখোঁজ দ্বাদশ শ্রেণির ছাত্র

স্কুল ইউনিফর্ম পরা এক কিশোর ভেসেলে উঠতে গিয়ে গঙ্গা নদীতে ডুবে মারা যায়। এ ঘটনায় সোমবার বিকেলে উত্তরপাড়ার গঙ্গাঘাটে তোলপাড় সৃষ্টি হয়। তার খোঁজে জোর তল্লাশি শুরু হয়।

স্থানীয় সূত্রে খবর, কয়েকজন ছাত্র তাদের বন্ধুদের সঙ্গে স্কুল থেকে পালিয়ে যায়। তারা উত্তর চব্বিশ পরগনার আড়িয়াদহ থেকে গঙ্গা পার হয়ে হুগলির উত্তরপাড়ায় আসে। স্থানীয়রা জানান, তারা গঙ্গার ঘাটে বসে মদ্যপান করছিল। উত্তরপাড়া জেটি থেকে বাড়ি ফেরার জন্য ভেসেলে চড়তে গিয়ে গঙ্গায় পড়ে দ্বাদশ শ্রেণির ছাত্র মলয় প্রামাণিক।

জানা গেছে, আড়িয়াদহ কালাচাঁদ হাইস্কুলের ইউনিফর্ম পরা আটজন উত্তরপাড়ায় বিকেল ৩টায় গঙ্গা পার হয়েছিল। জেটিতেই বসেছিল তারা। বৃষ্টির কারণে লঞ্চ ছাড়তে দেরি হওয়ায় দুজনে সিগারেট কিনতে দোকানে যায়। হঠাৎ লঞ্চ ছেড়ে দিলে, মলয় জেটি থেকে লাফ দিয়ে লঞ্চে উঠতে গিয়ে গঙ্গায় পড়ে যায়। এরপর থেকে ওই ছাত্র নিখোঁজ। জলসাথীর কর্মচারী বিক্রম সিং সঙ্গে সঙ্গে ছাত্রকে বাঁচাতে জলে ঝাঁপ দেন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

ভেসেলের মাস্টার গৌতম দাস বলেন, “কিছু ছাত্র জেটিতে বসে মদ্যপান করছিল। ভেসেল ছাড়ার ঠিক আগে ওরা সিগারেট কিনতে বের হলো। বারণ করলাম, কিন্তু শোনেনি। ভেসেল ছাড়তেই লাফিয়ে উঠতে গিয়ে জলে পরে গেল ওদেরই একজন।” নিখোঁজ ছাত্রের দাদা সৌরভ জানান, তার ভাইয়ের এক বন্ধুর কাছ থেকে খবর পেয়ে তিনি উত্তরপাড়ায় আসেন। লঞ্চে উঠার সময় এ ঘটনা ঘটেছে বলে জানতে পারেন। লঞ্চ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উত্তরপাড়া থানার পুলিশ। গঙ্গায় ওই ছাত্রকে খুঁজতে তল্লাশি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *