OMG! দ্বিতীয় বিয়ে করতে বাধা, দুই কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করলেন বাবা

স্ত্রী ছেড়ে চলে গেছে। আবারও বিয়ে করা দরকার। কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়াল দুই কন্যাসন্তান। বিয়ে করতে মরিয়া বাবার হাতে তাই খুন হয়ে গেল এক এবং তিন বছরের দুই মেয়ে।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের দেহরাদূনে। পুলিশ অভিযুক্ত বাবা রাজেন্দ্রকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, পেশায় ভাঙারির দোকান চালানো রাজেন্দ্রর স্ত্রী তাকে ছেড়ে অন্য শহরে চলে গেছেন। দুই মেয়েকে রেখে গেছেন বাবার কাছে। এদিকে স্ত্রী ছেড়ে যাওয়ার পর আবারও বিয়ে করতে মরিয়া হয়ে ওঠেন রাজেন্দ্র। তার ধারণা ছিল, নতুন বিয়ের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তার দুই সন্তান। কোনও নারীই তাকে বিয়ে করতে রাজি নন।
অনেক ভেবে উপায় বের করলেন রাজেন্দ্র। ঠিক করলেন, দুই সন্তানকে চিরকালের জন্য সরিয়ে দেবেন। দুই সন্তানকেই গলা টিপে খুন করলেন তিনি। তারপর একটি বন্ধ ঘরে ফেলে এলেন লাশ। ঘটনার কিছুদিন পর রাজেন্দ্রর শাশুড়ি আসু দেবী ওই বন্ধ ঘরে ঢোকেন। দেখেন, পড়ে রয়েছে দুই নাতনির নিথর দেহ। আসুর অভিযোগ, তার জামাইয়ের হাতেই খুন হয়েছে নাতনিরা।
পুলিশকে তিনি বলেন, রাজেন্দ্র আমার মেয়েকে নিয়মিত নির্যাতন করত। কেন ছেলের জন্ম দিল না- তা নিয়ে স্ত্রীকে মারধর করা ছিল প্রতিদিনের ঘটনা। স্বামীর ব্যবহারে বিরক্ত হয়ে মেয়ে তাকে ছেড়ে চলে যায়। তারপর রাজেন্দ্র আমাকে হুমকি দিতে শুরু করে। বলতে থাকে, ‘কেন তার কাঁধে বাচ্চাদের ভার চাপিয়ে কেটে পড়ল মেয়ে!’
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার