বন্ধু হোক বা শত্রু, সবার পাশে আছি! সকলের নজর কাড়ছে বাম প্রার্থীর অভিনব দেওয়াল লিখন

আগামী ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। আর মাত্র কয়েকদিন। প্রত্যেকেই নিজ নিজ উপায়ে ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছেন। তবে, ডিজিটাল যুগে, দেওয়াল লিখনের উৎকৃষ্টতা অনেকটাই কমে গেছে।

কয়েক বছর আগে নির্বাচনের সময় দেওয়াল লিখনে রাজনৈতিক দলগুলো একে অপরকে টেক্কা দিত, সেই ছবি এখন অনেকটা বদলেছে। ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো হচ্ছে। অন্যদিকে, উখড়া পঞ্চায়েত এলাকায় বাম প্রার্থীর দেওয়াল লিখন নজর কাড়ে৷

উখড়া পঞ্চায়েত এলাকায় ২৭টি আসনের মধ্যে ২০টিতে বামেদের মনোনীত করা হয়েছে। স্বর্ণময় বন্দ্যোপাধ্যায় কাস্তে-হাতুড়ি-তারা চিহ্নে মনোনীত হয়েছেন। দেওয়াল লিখনে তার প্রচার, শত্রু হোক বা বন্ধু, ভরসা করুন। যখন ডাকবেন তখনই পাবেন। বাম প্রার্থীর সমর্থনে এই ধরনের অভিনব লাইন ভোটারদের দৃষ্টি আকর্ষণ করবে। এই দেওয়াল লিখনই প্রার্থীকে ভোটারদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলছে।

উখড়ার ২১ নম্বর সংসদ তেলিপাড়ায় কাস্তে হাতুড়ি তারা চিহ্নে প্রার্থী হয়েছেন স্বর্ণময় বন্দ্যোপাধ্যায়। স্বর্ণময় বাবু সিপিএম দলের উখড়া পঞ্চম শাখা সম্পাদক। প্রার্থী হয়েছেন ২১ নম্বর সংসদ তেলিপাড়ায়। বাইক নিয়ে করছেন জনসংযোগ। পাড়া থেকে পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন।

কিন্তু বাম প্রার্থীর প্রচারের থেকে তার সমর্থনের দেওয়াল লেখা বেশি মানুষকে আকৃষ্ট করছে। স্বর্ণময় বাবু বললেন যে এই বিষয়ে আমার তেমন কিছু করার নেই। কিন্তু মানুষ যখনই ডাকবেন তখনই আমাকে পাশে পাবেন। আপনার সাহায্যের প্রয়োজন হলে আমি আপনাকে সাহায্য করার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করব। তিনি আশা প্রকাশ করে বলেন, মনে হয় না তেমন কিছু অঘটন হবে। তিনি নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *