‘ছোটবেলায় আম কুড়োবার মত পুলিস বোমা কুড়োচ্ছে, আর কমিশন ধৃতরাষ্ট্র হয়ে বসে রয়েছে’ : দিলীপ ঘোষ

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছে। দফায় দফায় অশান্তি, বোমা-গুলিতে ত্রস্ত্র মানুষ। পুলিশ দুস্কৃতীদের আক্রমণ থেকে রক্ষা পায়। এমনকি মনোনয়নের শেষ দিনেও মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে তিনজনের। পরে রাজ্যপাল সিভি আনন্দ বোস জেলা পরিদর্শন করেন।
গভর্নরের সফরের সময় একটি বোমাও পাওয়া গেছে। এদিন দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, “‘ছোটবেলায় আমরা যেমন আম কুড়াতাম, তেমন রাজ্যপালের দেহরক্ষী ভাঙড়ে বোমা কুড়াচ্ছেন। তারপরেও পুলিস বলছে খুন হয়নি। সব শান্ত। কমিশন সেটা মেনেও নিচ্ছে! ভগবান ভরসা। এই নির্বাচন কমিশনকে কে ভরসা করবে?’
অভিষেকের টুইট প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন বলেছেন, ‘বিজেপি চাপ দেবেই। সাধারণ মানুষ ভোটে অংশ নিতে পারছে না। আমাদের দায়িত্ব যথাসম্ভব চাপ দিয়ে মানুষকে ভোটে অংশ নেওয়ানো। এমন লোককে কমিশনার করেছেন, তাকে চাপ দিয়েও কাজ হয় না। চোখের সামনে খুন হয়ে গেছে। উনি পুলিসের রিপোর্ট দেখে বলে দিচ্ছেন কিছু হয়নি। এরকম ধৃতরাষ্ট্র হয়ে বসে থাকলে, কমিশনে কে ভরসা রাখবে?’