সালমান খানের হাত ধরে এবার বলিউডে মিয়া খলিফা, বলিউডে জল্পনা তুঙ্গে

এক যুগ আগে পর্নো দুনিয়া থেকে বলিউড ভাইজান সালমান খানের ‘বিগ বস’-এ এসেছিলেন অভিনেত্রী সানি লিওনি। এর বলিউডের আত্মপ্রকাশ করেন তিনি। আর এবার পালা পর্নো ফিল্ম ইন্ডাস্ট্রির আরেক তারকা মিয়া খলিফার। এমন জল্পনাই এখন বলিপাড়ায়। খবর অনুযায়ী, ওটিটি বিগ বসের দ্বিতীয় সিজনে এবার বিগ বসের ঘরে এন্ট্রি নিতে চলেছেন মিয়া।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, তবে গোটা বলিউডে এ খবর রটে গেলেও, আপাতত এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি মিয়া। সংবাদমাধ্যমে মিয়া জানিয়েছেন, অফার পেয়েছি। কথা চলছে।

খুব অল্প সময়েই পর্নো দুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করেন মিয়া। তবে আপাতত পর্নো দুনিয়া থেকে অবসর নিয়েছেন। তাতেও মিয়ার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। বরং এখনো প্রথম সারির পর্নোস্টারের তালিকায় তাকে রাখা হয়।

এখন অবশ্য মিয়া সোশ্যাল মিডিয়াতেই নানা ছবি ভিডিও আপলোড করেন। সেই মিয়াকেই এবার দেখা যাবে বিগ বসে। অনেকে মনে করছেন সানি লিওনির পর এবার হয়তো মিয়াকেও দেখা যাবে বলিউডের পর্দায়।

তবে এই প্রথম নয়, এর আগেও বিগ বসে আসার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন মিয়া। তবে এর আগে স্পষ্ট মিয়া বলেছিলেন তিনি বিগ বসে আসবেন না। এমনকী, ভারতেই তিনি পা রাখছেন না। তবে এবারটা নাকি বিগ বসে আসার জন্য রাজি হয়েছেন মিয়া।

টেলিপর্দার বিগ বসের পর ওটিটির সঞ্চালনাও করছেন সালমান খান। এর আগের সিজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহর। তবে শুধুই মিয়া খালিফা নন, শোনা যাচ্ছে, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকীও থাকতে পারেন এই বিগ বসে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *