সালমান খানের শোতে এবার নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন নওয়াজ পত্নী আলিয়া সিদ্দিকি

খুব শিগগিরই ক্যামেরার সামনে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া সিদ্দিকিকে। তাও আবার সালমান খানের শোতে।

নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তার স্ত্রী আলিয়া সিদ্দিকি গত বছর থেকেই বলিউডপাড়ায় চর্চায় রয়েছেন। তাদের নিত্যদিন দাম্পত্যকলহের খবরে ছেয়ে গিয়েছিল বিনোদনের পাতাগুলো। একাধিকবার আদালতে গেলেও এখন পর্যন্ত সম্পূর্ণ মীমাংসা হয়নি নওয়াজ-আলিয়ার গার্হস্থ্য সমস্যার। এখনো আদালতে বিচারাধীন রয়েছে তাদের বিবাহবিচ্ছেদের মামলা।

এদিকে আইনত ও সামাজিকভাবে তারকা পত্নীর পরিচয় থেকে নিষ্কৃতি চান আলিয়া। সেই কারণে নতুন এক পদক্ষেপ নিলেন তিনি। খুব শিগগিরই ক্যামেরার সামনে দেখা যাবে তাকে। তাও আবার সালমান খানের শোতে।

জানা গেছে, ‘বিগ বস’ ওটিটির দ্বিতীয় সিজনে প্রতিযোগী হয়ে আসছেন তিনি। এছাড়াও অন্যান্য প্রতিযোগীর মধ্যে রয়েছেন তুনিশা শর্মা মৃত্যু মামলায় অভিযুক্ত শিজান খানের বোন ফালাক নাজ। তাদের সঙ্গে থাকবেন আকাঙ্ক্ষা পুরী, জিয়া শঙ্কর, পুনীত সুপারস্টার, অবিনাশ সচদেব ও সাইরাস ব্রোচারের মতো টেলি তারকারা।

এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘ভালোবাসার মানুষ আমাকে অবজ্ঞা করেছে, তাই যেটা করার সেটাই করেছি। আমি ভিতরের কথা সবাইকে বলেছি। আমি আমার জীবনে খারাপ দাম্পত্যের স্মৃতি মুছে ফেলতে চাই। সেই কারণেই ‘বিগ বস’-এর প্রস্তাবে সাড়া দিয়েছি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *