বাবা হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা, নবজাত সন্তানের সঙ্গে শেয়ার করলেন ছবিও

টলিউড থেকে আরও একটি সুখবর।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার নবজাতক সন্তানের সুখবরটি শেয়ার করেছেন অভিনেতা। তার সন্তানের হাতে আবার এগারোটা আঙুল। এমন বিশেষ শিশুর বাবা হতে পেরে খুবই ভাগ্যবান এই অভিনেতা।

সম্প্রতি জনপ্রিয় টিভি অভিনেতা সিদ্ধার্থ সেন সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে সুখবরটি শেয়ার করেছেন। সিদ্ধার্থ বর্তমানে কালারস বাংলা চ্যানেলের ‘ফাগুনের মোহনা’ সিরিজে আয়ুষের ভূমিকায় অভিনয় করছেন। স্ত্রীর গর্ভধারণের কথা আগেই জানিয়েছিলেন তিনি। অবশেষে তার পরিবারে নতুন অতিথি এলো।

সিদ্ধার্থ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সুখবর শেয়ার করেছেন যে তিনি বাবা হয়েছেন। নবজাতক শিশুটি দেখতে কেমন তাও তিনি প্রকাশ করেছেন। ছেলের সাথে একটি ছবি শেয়ার করে সিদ্ধার্থ বলেছেন, “আমার জীবনের সিম্বা এসে গেছে। নাম রেখেছি জোরাওয়ার। ও একদম সুস্থ আছে, আর ছেলের মাও একদম সুস্থ।”

সিদ্ধার্থ তার শিশুর সাথে প্রচুর ছবি তুলেছেন এবং সেগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, লিখেছেন, “এখনও বিশ্বাস করে উঠতে পারছি না। ছেলে আমার দারুণ হ্যান্ডসাম। হাতে ১১টা আঙ্গুল, কোঁকড়ানো চুল। উফ কী দুর্দান্ত রাশভারী অ্যাটিটিউড। আমার দিকে এমন গোলগোল চোখে তাকাচ্ছে যেন এখনই বকা দেবে। তবে আমি নিশ্চিত ও আমাকে ভালবেসে ফেলবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *