OMG! ডেলিভারি ম্যানকে কুকুরের আক্রমণ, ভয়ে তিনতলা থেকে লাফ দিলেন যুবক

অনলাইনে অর্ডারকৃত পণ্য ডেলিভারি করতে এসে কুকুরের আক্রমণ থেকে বাঁচতে তিনতলা থেকে লাফ দিয়েছেন ঐ ডেলিভারি ম্যান ।
ঘটনা সূত্রে জানা গেছে, অনলাইন থেকে পণ্য অর্ডার করেছিলেন একজন গ্রাহক। সেই পণ্য ডেলিভারি করতে এসে কুকুরের ধাওয়া খেয়ে আতঙ্কিত হয়ে তিনতলা থেকে লাফিয়ে পড়েন ওই যুবক। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের হায়দ্রাবাদে। এই ঘটনায় ব্যাপকভাবে আহত হন ঔ ডেলিভারি ম্যান।
আহত ডেলিভারি ম্যানের নাম মোহাম্মাদ। রোববার বিকেলে ডেলিভারি করতে গ্রাহকের ফ্ল্যাটের দরজায় কলিং বেল বাজিয়েছিলেন তিনি। বেল বাজানোর সঙ্গে সঙ্গে দরজা খুলে দেন ওই গ্রাহক। কিন্তু দরজা খোলার পর গ্রাহকের পরিবর্তে দরজার ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে দেয় ডোবারম্যান প্রজাতির একটি কুকুর। দরজার বাইরে অপরিচিত ব্যক্তিকে দেখে চিৎকার করতে শুরু করে কুকুরটি। কুকুরের চিৎকারে ভয় পেয়ে যান ডেলিভারি ম্যান। পুলিশের দাবি, দরজা খোলা পেয়ে মোহাম্মাদকে তাড়া করেছিল কুকুরটি।
কুকুরটি ওই গ্রাহকেরই পোষ্য বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। কুকুরটির আক্রমণ থেকে নিজের প্রাণ বাঁচাতে ঐ ফ্ল্যাটের তিনতলা থেকে নীচে লাফ দেন মোহাম্মাদ। এতে গুরুতর আহত হন তিনি।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে রাইদুরগাম থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় মোহাম্মাদকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। এখনো তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। তার চিকিৎসার জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ভারতীয় আইনের ২৮৯ নম্বর ধারা অনুযায়ী স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কারস ইউনিয়ন (টিজিপিডব্লিউইউ)-এর পক্ষ থেকে বলা হয়েছে, মোহাম্মাদের চিকিৎসার সম্পূর্ণ খরচ পোষ্যের মালিককে বহন করতে হবে। কেননা এই ঘটনার জন্য পুরোপুরি দায়ী অনলাইনের অর্ডার করা ঐ গ্রাহক
সূত্র: টাইমস নাও