OMG! সমুদ্রে ডুবে একই পরিবারের ছয় সদস্যের করুণ মৃত্যু, বেড়াতে গিয়ে হলো মর্মান্তিক কান্ড
May 21, 2023

বেড়াতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে একই পরিবারের ছয় সদস্যের। ভারতের গুজরাট রাজ্যের দাহেজ সমুদ্রসৈকতে ঘটেছে হৃদয় বিদারক এ ঘটনা।
পুলিশ সূত্রে জানা যায়, গুজরাটের ভারুচের দাহেজ সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছিল একটি পরিবার। তাদের বাড়ি পাশের একটি গ্রামে।
সমুদ্রে গোসল করতে নেমে ডুবে যায় একই পরিবারের বেশ কয়েকজন সদস্য। তাদের মধ্যে ছয়জনের ডুবে মৃত্যু হয়। মৃতদের দেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়াও দু’জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
ভারুচের ডেপুটি সুপারিনটেনডেন্ট লীনা পাতিল বলেন, ‘একই পরিবারের কয়েকজন সদস্য বেড়াতে এসেছিলেন। তার পরই এই দুর্ঘটনা ঘটে। দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শারীরিক পরিস্থিতি এখনো আশঙ্কাজনক।’
সূত্র: আনন্দবাজার