BigNews: গাড়ির উপর ভেঙে পড়লো গাছ, বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন টলিউড অভিনেত্রী

টলিউড দুনিয়া থেকে দু সংবাদ যেন থামার নাম নিচ্ছে না। পল্লবী দে র মৃত্যু রহস্যের রেশ কাটতে না কাটতেই চলে এলো আর এক অভিনেত্রীর আত্মহত্যার খবর। পল্লবী দে র মৃত্যুর ১০ দিনের মাথায় অভিনেত্রী বিদিশা দে মজুমদার কে ফ্ল্যাটে পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়।
সেই খবরের রেশ শুরু হতে না হতেই টলিউড জগৎ থেকে এলো আর এক মর্মান্তিক দুর্ঘটনার খবর। অভিনেত্রীর গাড়ির উপর ভেঙে পড়লো বড় একটি গাছ।
আজ, বৃহস্পতিবার সকালে বড়সড় পথ দুর্ঘটনার কবলে পড়লেন টলিউবদের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ। সকলি টালিগঞ্জে শুটিংয়ের উদ্যেশে যাওয়ার সময় ভবানীপুরে অভিনেত্রীর চলন্ত গাড়ির উপরে একটি গাছ ভেঙে পরে বলে জানিয়েছে প্রতক্ষ্য দর্শীরা।
অল্পের জন্যই প্রাণে বাঁচলেন অভিনেত্রী ও তার বাবা উদ্ধারকর্মীরা গ্যাস কাটার দিয়ে গাছ কেটে উদ্ধার করেন দুজনকে। ইতিমধ্যে অভিনেত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। জানাগেছে শরীরে হালকা চোট পেয়েছেন অনন্যা।