IPL -এ গুজরাতকে টপকে শীর্ষে ওঠার লক্ষ্যে রাজস্থান, জেতার রণকৌশল কেমন?
May 4, 2023

আইপিএলে প্রথম স্থানের জন্য জয়পুরে গুজরাট টাইটান্সের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে হার্ডিক্স গুজরাটের উপরে। চলতি আইপিএলে আবার গুজরাটকে হারাতে পারলে এক নম্বরে থাকবে রাজস্থান রয়্যালস।
৯ ম্যাচে রাজস্থানের পয়েন্ট ১০। সঞ্জু স্যামসনের দলের নেট রান রেট ০.৮০০। গুজরাতের নেট রান রেট ০.৫৩২। আমেদাবাদে প্রথম সাক্ষাতে রান তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতে তিন উইকেটে গুজরাত বধ সারে রাজস্থান।
রাজস্থান রয়্যালসকে হারিয়েই গত বছর গুজরাত টাইটান্স আইপিএল খেতাব জিতেছিল। লিগ পর্বের ম্যাচ এবং প্রথম কোয়ালিফায়ারেও রাজস্থান হার মেনেছিল গুজরাতের কাছে। তবে এবার প্রথম ম্যাচ জেতায় পারস্পরিক দ্বৈরথের ফল দাঁড়িয়েছে গুজরাত- ৩, রাজস্থান- ১।