মাইটি পারফরম্যান্স নিয়ে আসছে রিয়েলমির নতুন গেমিং স্মার্টফোন, দেখেনিন

কাউন্টার পয়েন্টের সমীক্ষা অনুযায়ী দেশের নম্বর ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি খুব শিগগিরই বাজারে আনতে যাচ্ছে নারজো সিরিজের নতুন গেমিং স্মার্টফোন। এ সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী গেমিং প্রসেসর হেলিও জি৯৬ এর সঙ্গে স্টাইলিশ রেসিং ডিজাইনের এ ডিভাইসটি নিশ্চিতভাবে তরুণ প্রযুক্তি অনুরাগী ও গেমিংপ্রেমীদের মন জয় করবে।

শক্তিশালী পারফরম্যান্স ও চমকপ্রদ অভিজ্ঞতা দেওয়ার মাধ্যমে রিয়েলমির নারজো সিরিজ এরই মধ্যে গেমিংয়ে আগ্রহী ব্যবহারকারীদের মধ্যে খ্যাতি অর্জন করেছে।

এর আগের ফোনগুলোর তুলনায় ৪২ শতাংশ উন্নত পারফরম্যান্সের সঙ্গে নতুন ফোনটি গেমিংপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবে। এছাড়া ফোনটির ডিসপ্লের ১২০ হার্জ রিফ্রেশ রেট ব্যবহারের স্বাচ্ছন্দ্য কয়েকগুণ বাড়িয়ে দেবে। ঝামেলাহীন ও নিরবচ্ছিন্ন গেমিং অভিজ্ঞতা দেওয়ার জন্য নতুন গেম মোডের সঙ্গে ডিভাইসটি ব্যবহারকারীদের ভিন্ন ভিন্ন পারফরম্যান্স মোড ও নোটিফিকেশন স্টাইল বেছে নেওয়ার সুযোগ দেবে।

ঘণ্টাব্যাপী নির্বিঘ্নে ব্যবহারের জন্য ডিভাইসটিতে থাকছে ৫ হাজার এমএএইচ বিশাল ব্যাটারি। এসব ফিচারের মাধ্যমে ফোনটি গেমিংয়ে অসাধারণ অভিজ্ঞতা দেবে।

রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত কৌশলের সঙ্গে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *