OMG! ১ টি নম্বর প্লেটের দাম ১৫০ কোটি টাকা, বিক্রি হলো বিশ্বের সবচেয়ে দামি লাইসেন্স প্লেট

দুবাইয়ে ‘পি-৭’ নামে একটি গাড়ির লাইসেন্স প্লেট বিক্রি হয়েছে সাড়ে ৫ কোটি দিরহামে। এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে দামি লাইসেন্স প্লেটের রেকর্ড গড়েছে এটি। খবর ইকোনমিক টাইমস।

শনিবার এই পি ৭ লাইসেন্স প্লেটটি নিলামে তুলেছিল এমিরেটস অকশন এলএলসি। শেষ পর্যন্ত এটি সাড়ে পাঁচ কোটি দিরহামের বিনিময়ে কিনে নেন অজ্ঞাত এক ব্যক্তি।

শনিবারের নিলাম প্রায় ১৫ বছর আগে স্থানীয় ব্যবসায়ী সাইদ আব্দুল গাফফার খৌরির গড়া একটি রেকর্ড ভেঙে দিয়েছে। সাইদ ২০০৮ সালে আবুধাবিতে ‘১’ নম্বরধারী লাইসেন্স প্লেটের জন্য ৫ কোটি ২২ লাখ দিরহাম খরচ করেছিলেন।

তবে নতুন রেকর্ডধারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। সর্বোচ্চ দামের লাইসেন্স প্লেটের বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ও এমিরেটস নিলাম কর্তৃপক্ষ।

নিলামে পাওয়া অর্থ দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদের বৈশ্বিক খাদ্য সহায়তা কর্মসূচি ‘ওয়ান বিলিয়ন মিলস এনডোমেন্ট’-এ দান করা হবে বলে জানানো হয়েছে। নিলাম কর্তৃপক্ষ জানিয়েছে, পি ৭ লাইসেন্স প্লেট হঠাৎ দেখলে মনে হবে, সেখানে কেবল সাত সংখ্যাটিই লেখা। কারণ পি বর্ণটি কিছুটা দূরে লেখা থাকবে।

সংযুক্ত আরব আমিরাতে দাতব্য কাজে বিশেষ নম্বরের প্লেটগুলো নিলামে তোলা অনেকটা রীতিতে পরিণত হয়েছে। এর মাধ্যমে অতিধনীরা বিপুল অর্থ খরচ করে তাদের আত্মমর্যাদাবোধ, সম্পদের বিশালত্ব ও শৌখিন মানসিকতার প্রকাশ ঘটান।

দুবাইয়ের ব্যবসায়ী বলবিন্দর সিং সাহনি (আবু সাবাহ নামে পরিচিত) ২০১৬ সালে ৩ কোটি ৩০ লাখ দিরহাম দিয়ে ডি ৫ নম্বর প্লেট কিনেছিলেন। তিনি বলেন, দুবাই সোনার শহর। এটি বড়লোকের শহর, নিরাপদ মানুষ, সুন্দর মানুষের শহর। তাই সবাই তাদের স্ট্যাটাস দেখাতে চায়।

সাহনি জানান, তিনি ২০০৬ সালে প্রথমবার বিলাসবহুল হোটেল বুর্জ আল আরবে গিয়েছিলেন। কিন্তু তার গাড়ির লাইসেন্স প্লেটে অনেক বেশি নম্বর থাকায় তাকে ঢুকতে দেয়া হয়নি। সাহনিকে বলা হয়েছিল, তার কাছে একটি দুই-সংখ্যার নম্বর প্লেট অথবা রিজারভেশন থাকতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *