‘পঞ্চায়েত নির্বাচন হবে অবাধ ও গণতান্ত্রিক’, দলকে স্পষ্ট বার্তা দিলেন অভিষেক

সোমবার দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সেই বৈঠক থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলীয় নেতৃত্বকে স্পষ্ট বার্তা দেন অভিষেক।

তৃণমূলের মুখপত্রতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, দলের নেতাদের অভিষেক জানিয়ছেন পঞ্চায়েত নির্বাচন হবে অবাধ ও গণতান্ত্রিক।সোমবার দলের সাংসদ-বিধায়ক, জেলা সভাপতি, বুথ ও অঞ্চল নেতৃত্বসহ সর্বস্তরের পদাধিকারীদের নিয়ে তৃণমূলের তরফ থেকে ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছিল তৃণমূল।

সভাপতি সুব্রত বক্সির পৌরহিত্যে দুপুর তিনটে থেকে এই বৈঠক শুরু হয়। দলীয় নেতৃত্ব ঐক্য বজায় রেখে পঞ্চায়েত নির্বাচনের জন্য মাঠে নামার নির্দেশ দিয়েছেন সুব্রত। একই সঙ্গে এদিনের বৈঠকে দলীয় কর্মীদের শৃঙ্খলার বজায় রাখার নির্দেশ দিয়েছে অভিষেক।

বর্তমানে পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল। একদিকে যেমন বিরোধী রাজনৈতিক দলগুলি জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করছে তেমনি অন্যদিকে শাসক দলের নেতারা নিজের ক্ষমতা বজায় রাখার জন্য পুরোনো ভুলগুলি ঠিক করার চেষ্টা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *