১৮৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি খারিজ স্থগিত রাখল শীর্ষ আদালত

ফের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ এর নির্দেশ দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার ১৮৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি খারিজ আপাতত স্থগিত রাখল শীর্ষ আদালত ।বিভিন্ন নিয়োগ দুর্নীতির মামলা একসঙ্গে শুনতে চায় আদালত তাই এই আপাতত স্থগিতাদেশ।
জানা গেছে ১২ই এপ্রিল শিক্ষক নিয়োগ সংক্রান্ত অন্যান্য মামলার সঙ্গে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি করবে বিচারপতি অনুরুদ্ধ বসু এবং বিচারপতি জে কে মাহেশ্বরীর বেঞ্চ।
ফলে ওই দিন পর্যন্ত স্থগিতাদেশ থাকছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি মাসে নিয়োগ দুর্নীতির অভিযোগে তিন দফায় ২৫৫ জন প্রাথমিক শিক্ষকের চাকরী বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের এই দুটি নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্ত হয়েছিল চাকরি হারানো প্রাথমিক শিক্ষকেরা। সেসময় সুপ্রিম কোর্ট তাদের কলকাতা হাইকোর্টের কাছে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দেয়। সেই মতো তারা কলকাতা হাইকোর্টে গেলেও তাদের নিয়োগ স্বচ্ছ সেটা প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় ফের ওই সমস্ত শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।