আজ ডিএ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে, আশায় আছেন লক্ষ লক্ষ সরকারি কর্মীরা

রাজ্যের সরকারি কর্মীরা ডিএ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। আর এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে আজ ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে। তাহলে আজই কি বহুপ্রতীক্ষিত ডিএ মামলার নিষ্পত্তি হবে সুপ্রিম কোর্টে? আশায় বুক বেঁধেছেন রাজ্য সরকারি কর্মীরা।এর আগে একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গেছে। তবে আজ তেমনটি হবে না বলেই আশা রাখছেন রাজ্যের সরকারি কর্মীরা।
আজ সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি আছে। বেলা ১২টার মধ্যেই এই মামলার শুনানি শুরু হবে বলে জানা গিয়েছে। ডিএ মামলাটি ৩৭ নম্বরে আছে।পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে প্রায় চার মাস আগে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছিল। এর আগে অবশ্য একাধিকবার ডিএ মামলার শুনানির দিন পিছিয়েছে।
১১ এপ্রিল অর্থাৎ আজ ডিএ মামলার শুনানি দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী। মঙ্গলবার অর্থাৎ আজই এই মামলার নিষ্পতি হয়ে যাবে বলে আশা করছেন সরকারি কর্মচারী সংঘঠনগুলি।