সুখবর! রাজ্যের বিশ্ববিদ্যালয়ে স্থায়ী শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ, জেনেনিন বিস্তারিত

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে নিয়োগ করা হবে ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটিতে।সম্প্রতি ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটর অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।বিস্তারিত জানতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে।
শিক্ষাগত যোগ্যতা-
এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 55 শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর হতে হবে। এছাড়াও প্রার্থীকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া দরকার। এরই সাথে পিএইচডি ডিগ্রি থাকলেও সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবে প্রার্থীরা। ইউজিসির যোগ্যতা মেনেই সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে নিয়োগ করা হবে।
বয়সসীমা-
সহকারী অধ্যাপক পদে বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় আছে।
বেতন-
স্থায়ী শূন্যপদে নিয়োগ করা হবে। ইউজিসির নিয়ম মেনেই বেতন দেওয়া হবে।বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

আবেদন পদ্ধতি-
প্রার্থীকে ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটির ওয়েবসাইট অর্থাৎ https://www.dhwu.ac.in/ থেকে আগামী আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে জমা করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৯শে এপ্রিল।