দিল্লির গির্জায় প্রধানমন্ত্রী, পাদ্রিদের শেখালেন ‘ড্রিপ ইরিগেশন’

রবিবার (৯ এপ্রিল), ইস্টার সানডের দিন নয়া দিল্লির ‘সেক্রেড হার্ট ক্যাথিড্রাল ক্যাথলিক চার্চ’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। খ্রিস্টান ধর্মমতে এই দিনেই যিশু খ্রিস্টের পুর্নজন্ম ঘটেছিল। ক্রুশবিদ্ধ হওয়ার পরও বেঁচে উঠেছিলেন তিনি। সেই দিনটিকে স্মরণ করার জন্যই প্রতি বছর পালন করা হয় ইস্টার সানডে। এদিন নয়া দিল্লির সেক্রেড হার্ট ক্যাথিড্রাল ক্যাথলিক চার্চে ইস্টার উদযাপনের জন্য আসা প্রধানমন্ত্রী মোদীকে, ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান চার্চের পাদ্রিরা তারই সাথে তাঁরা প্রধানমন্ত্রীকে যিশুর একটি মূর্তিও উপহার দিয়েছেন।

সেক্রেড হার্ট ক্যাথিড্রাল ক্যাথলিক চার্চের পাদ্রিদের মতে, এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী তাঁদের চার্চে পা রাখলেন। সকলের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী এদিনের বিশেষ প্রার্থনায় অংশ নেন, যিশুর মূর্তির সামনে মোমবাতি জ্বালান।পাদ্রিরা আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাঁদের গাছের যত্ন নিতে এবং জল বাঁচাতে ‘ড্রিপ ইরিগেশন’ পদ্ধতি প্রয়োগ করার পরামর্শ দেন।এই পদ্ধতিটি তাঁদের আগে জানা ছিল না।


গির্জার অন্যতম পাদ্রি ফ্রান্সিস স্বামীনাথন বলেছিলেন, প্রধানমন্ত্রীর সফর সংখ্যালঘুদের প্রতি তার সমর্থনের পরিচয়। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আমাদের গির্জায় আসছেন এবং আমরা তাঁর আগমন নিয়ে খুবই উত্তেজিত। আমি মনে হয়, এই প্রথম কোনও প্রধানমন্ত্রী একটি গির্জা পরিদর্শনে আসছেন। প্রধানমন্ত্রীর আগমনই একটি বড় বার্তা। আমরা জানি তিনি খ্রিস্টান-সহ সমস্ত সংখ্যালঘুদের বিষয়ে চিন্তা করেন। প্রধানমন্ত্রী মোদী ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা মনে করি, আমরা সবসময়ই তাঁর সমর্থন পাব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *