শেষ ওভারে পাঁচটা ছয়, KKR কে হারা ম্যাচ জিতিয়ে দিলেন রিঙ্কু সিং

গুজরাতের বিরুদ্ধে ম্যাচটা জিততে হলে শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হত সেটা জানত কেকেআর। তাছাড়া তাদের রাস্তা ছিল না।দুটো বাউন্ডারি মেরে শুরু করলেও গুরবাজ বেশিক্ষন পিচে টিকে থাকতে পারেনি। ১৫ রান করেই তাকে ফিরে আসতে হয়েছে। প্রথম ম্যাচ খেলতে নামা জগদীশন ৬ রানের বেশি করতে পারেনি।২৮ রানে দুই উইকেট হারালেও হিম্মত হারেনি কেকেআর।

দুই বাহাতি ভেঙ্কটেশ আইয়ার এবং টিমের ক্যাপ্টেন নীতিশ রানা পাল্টা লড়াই শুরু করে, এবং তাদের মধ্যে ১০০ রানের পার্টনারশিপ তৈরি হয়। নীতিশ ৪৫ করে আউট হন।
অন্যদিকে ভেঙ্কটেশ একাই লড়াই করে গেলেন। দীর্ঘদিন বাদে নিজের অন্যতম সেরা পারফরমেন্স দিলেন কেকেআরের এই অলরাউন্ডার। ৪০ বলে ৮৩ করে গেলেন ভেঙ্কটেশ। এরপরে এলেন রাসেল।তারপর যা ঘটল তার পর কেকেআর এর টীম এই ম্যাচ জেতার আসা প্রায় ছেড়ে দিয়েছিল।রশিদ খানের বলের শিকার হন রাসেল, সুনীল নারিন আর শার্দুল ঠাকুর।আফগান তারকা হ্যাটট্রিক করে ফেললেন।

কিন্তু কখন ম্যাচ বদলে যেতে পারে কেউ বলতে পারে না। তারই প্রমান দিলেন রিঙ্কু সিং। ইয়েস দয়ালকে পাঁচটা ছয় মেরে নিশ্চিত হারা ম্যাচ জিতিয়ে দিলেন কেকেআরকে।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *