পয়লা বৈশাখে মুখ্যমন্ত্রীর উপহার, দুদিন আগেই খুলে যাচ্ছে ‘ধনধান্য অডিটোরিয়াম’

আর কিছু দিনের অপেক্ষা তার ওপরই খুলে যাচ্ছে আলিপুরের ধনধান্য অডিটোরিয়াম । প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে, সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার অর্থাৎ ১৩ এপ্রিল শঙ্খ আকৃতির এই অডিটোরিয়ামের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে নববর্ষের দুদিন আগেই রাজ্যবাসীকে এই উপকার দেবে মুখ্যমন্ত্রী।অডিটোরিয়ামের গঠন শৈলীতে বাঙালি ঐতিহ্যের ঝলক তো রয়েছেই তারই সাথে অডিটোরিয়ামের চার পাশে রয়েছে অত্যাধুনিক নানা ব্যাবস্থাপনা।
ধনধান্য অডিটোরিয়াম তৈরির কাজ শুরু করা হয় ২০১৬ সাল থাকে। আলিপুর সৌজন্যের ঠিক উল্টো দিকে তৈরি হয়েছে এই অডিটোরিয়াম। ৪৪০ কোটি টাকায় তৈরি এই অডিটোরিয়াম লম্বায় ৫১০ ফুট ও চওড়ায় ২১০ ফুট। প্রেক্ষাগৃহটি তৈরি হয়েছে শঙ্খের ধাঁচে। ছয়তলার এই প্রেক্ষাগৃহে রয়েছে ২০০০ আসনের একটি সভাঘর তারই সাথে রয়েছে ৫৪০ সিটের আরও একটি সভাগৃহও। ৩০০ মানুষ বসার একটি ‘স্ট্রিট থিয়েটার’ও রয়েছে। সঙ্গে থাকছে ব্যাংকোয়েট ,ফুড কোর্ট ও গাড়ি পার্কিং এর ব্যাবস্থা।