TET দুর্নীতি নিয়ে নতুন তথ্য ! উত্তরপত্রের সাথে প্রশ্নপত্রেও কারচুপির দাবি ইডি-সিবিআইয়ের

বর্তমানে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল। প্রতিদিন এই নিয়োগ দুর্নীতিকে ঘিরে নতুন নতুন তথ্য সামনে আসছে।নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার আরও একটি নতুন তথ্য নিয়ে আনল সিবিআই।উত্তরপত্র বা ওএমআর শিট ছাড়াও প্রশ্নপত্রেও দুর্নীতি হয়েছে বলে দাবি করেছেন ইডি-সিবিআই।
বৃহস্পতিবার আদালতের কাছে সিবিআইয়ের আইনজীবী জানান, শুধু উত্তরপত্রেও নয় প্রশ্ন পত্র তৈরির ক্ষেত্রেও নিজের প্রভাবকে কাজে লাগিয়েছিলেন তাপস আর তারই সাথে ধৃত তাপস মণ্ডলের জামিনের বিরোধিতাও করেন তিনি।
প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য জেলবন্দি আছেন। তার সময় প্রশ্নপত্র তৈরির কাজে দায়িত্বপ্রাপ্ত সংস্থা, কোয়েশ্চেন সেটার থেকে বিশেষজ্ঞ কমিটি, মডারেটর- প্রত্যেককেই সন্দেহের তালিকায় রেখেছেন সিবিআই। সিবিআই সূত্রের খবর, মানিক ভট্টাচার্য এর জমানায় যে তিনটি টেট পরীক্ষা (২০১২, ২০১৪, ২০১৭) হয়েছিল, তার প্রতিটিতেই দুর্নীতি হয়েছে।