“আমি সরকারি কর্মচারী!” মাঝ রাস্তায় যাত্রীবোঝাই বাস থামিয়ে ফুচকা খেতে গেলেন চালক?

ভারতের সরকারি একটি বাসের চালকের বিরুদ্ধে বাস থামিয়ে ফুচকা খাওয়ার অভিযোগ উঠেছে।
সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে গুজরাট রাজ্যের অ্যাডালজ এলাকায়।
সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, অভিযুক্ত চালকের নাম নীলেশ পারমর। তিনি গুজরাটের জুন্দল-ত্রিমন্দি রুটে বিআরটিএস-এর বাস চালান।
গত শনিবার যাত্রীবোঝাই বাস নিয়ে চালক হঠাৎ স্বাগত সিটি স্যোসাইটির সামনে দাঁড়িয়ে পড়েন। বাস থেকে নেমে গিয়ে তিনি পাশের দোকান থেকে ফুচকা খান। টানা ১০ মিনিট যাত্রীদের বাসেই বসে থাকতে হয়।
এ সময় বাসের এক যাত্রী পুরো ঘটনার ভিডিও মোবাইলে রেকর্ড করেন। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হলে দ্রুত তা ভাইরাল হয়ে যায়।
বিআরটিএস-এর কর্মকর্তারা বাস চালকের এমন কাণ্ডের কথা জানার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। বাসের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা দিতে বলা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত চালককে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
এছাড়া ফুচকা খাওয়ার জন্য যাত্রীদের অপেক্ষা করানোয় তাকে আরো ১ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভিডিওটি দেখুন…
Viral Video, BRTS Bus Driver Stopped the Bus to Enjoy Pani-Puri pic.twitter.com/zPalyagsTY
— Sanat Singh (@sanat_design) April 8, 2023