BigNews: ৪০ জন যাত্রীকে নিয়ে ২৩০ ফুট গভীর খাদে গিয়ে পড়ল বাস, উদ্ধারে নামলো উদ্ধার কর্মীরা

ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবাহী বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৮ জন।
রোববার (২ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে মুসৌরি-দেরাদুন সড়ক দিয়ে যাওয়ার পথে বাসটি ২৩০ ফুট গভীর খাদে পড়ে যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে রাজ্য পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ।সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা যায়, খাদের পড়ে রয়েছে একটি বাস। সেখান থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে আনা হচ্ছে।
মুসৌরি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই এক নারী ও তার কন্যা মারা যান। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের সাহায্যে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
ভারতে দুর্গম পাহাড়ি রাস্তা ও চলাচলের অনুপযোগী বাস ব্যবহারের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এতে বহু প্রাণহানির খবর আসে সংবাদমাধ্যমগুলোতে।