ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় বিভিন্ন যত ঘটনা (৩ এপ্রিল)

ইতিহাসের এমন সব তথ্য নিয়ে বিশেষ অয়োজন – ইতিহাসের এই দিনে।
কি কি ঘটেছিল
– ১০৪৩ সালের এই দিনে ইংল্যান্ডের রাজা হিসেবে এডওয়ার্ডের অভিষেক অনুষ্ঠিত হয়।
– ১৩১২ সালের এই দিনে ভিয়েনার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
– ১৫৫৯ সালের এই দিনে স্পেন ও ফ্রান্স দ্বিতীয় চুক্তি করে।
– ১৬৬১ সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে লিপ্ত হওয়া, অস্ত্র নির্মাণ ইত্যাদির অধিকারসংক্রানৱ সনদ লাভ করে।
– ১৭৮৩ সালের এই দিনে সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সম্পাদন করে।
– ১৮৫৭ সালের এই দিনে রানী ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী’ ঘোষণা করা হয়।
– ১৮৬০ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ঘোড়ার ডাক চালু হয়।
– ১৮৯০ সালের এই দিনে ইউরোপের বিশিষ্ট রাজনীতিবিদ, জার্মান সাম্রাজ্যের স্থপতি ও প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক পদচ্যুত হন।
– ১৯৩৯ সালের এই দিনে ডেনমার্ক ও নরওয়েতে জার্মান বাহিনী অনুপ্রবেশ করে।
– ১৯৪১ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইরাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা রশিদ আলী আল গিলানী বাগদাদ দখল করে নেন।
– ১৯৫৪ সালের এই দিনে শেরে বাংলা এ. কে. ফজলুক হক চার সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রী সভা গঠন করেন।
– ১৯৯৫ সালের এই দিনে ভিয়েতনাম মার্কিন বিরোধী প্রতিরোধ যুদ্ধে জয়লাভের ২০তম বার্ষিকী উদযাপন করে।
– ২০০২ সালের এই দিনে ইসরাইলী সেনাবাহিনী ফিলিস্তিনের জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত জেনিন শহরে ভয়াবহ হামলা শুরু করে।
যারা জন্মগ্রহণ করেছিলেন
– ১৭৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্বামীনারায়ণ, তিনি ছিলেন ভারতীয় ধর্মীয় নেতা।
– ১৭৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াশিংটন ইরভিং, তিনি ছিলেন আমেরিকান ইতিহাসবিদ ও লেখক।
– ১৮৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আল্কিডে ডি গাস্পেরি, তিনি ছিলেন ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৩০ তম প্রধানমন্ত্রী।
– ১৮৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিমি ম্যাথুজ, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
– ১৮৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেসলি হাওয়ার্ড, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
– ১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্লোন ব্রান্ডো, তিনি ছিলেন অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা।
– ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্থনি নীল ওয়েজউড “টনি” বেন, তিনি ছিলেন ইংরেজ পাইলট, রাজনীতিবিদ ও উদ্ভাবন।
– ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফজলুর রহমান খান, তিনি ছিলেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি, পুরকৌশলী ও পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইওলস টাওয়ার) এর নকশা প্রণয়ন করেন।
– ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাপ ডি হুপ শেফার, তিনি ডাচ শিক্ষাবিদ, রাজনীতিক ও কূটনীতিক।
– ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মহিউদ্দিন আহমেদ আলমগীর, তিনি বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা।
– ১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডি মারফি, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
– ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রভু দেব, তিনি ভারতীয় অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফার।
– ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমি হাস, তিনি জার্মান টেনিস খেলোয়াড়।।
– ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কবিয়ে স্মুল্ডেরস, তিনি কানাডিয়ান অভিনেত্রী।
– ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেন ফস্টার, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।
– ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিওনা লুইস, তিনি ইংরেজ গায়ক, গীতিকার ও প্রযোজক।
– ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যামান্ডা লরা বাইন্স, তিনি আমেরিকান অভিনেত্রী।
– ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তিম ক্রুল, তিনি ডাচ ফুটবলার।
– ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়া আন্দ্রেইভানা ইফিমোভা, তিনি রাশিয়ান সাঁতারু।
– ১৯৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তাসকিন আহমেদ, তিনি বাংলাদেশী ক্রিকেটার।
যারা মৃত্যুবরণ করেছিলেন
– ১২৮৭ সালের এই দিনে পোপ চতুর্থ অনারিয়াস মৃত্যুবরণ করেন।
– ১৬৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শিবাজী ভোসলে, তিনি ছিলেন ভারতীয় বিতর্কিত দস্যু ও মারাঠা সাম্রাজ্যের প্রবর্তক।
– ১৬৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বারটলমে এস্তেবান মুড়িলও, তিনি ছিলেন স্প্যানিশ চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।
– ১৮৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোহানেস ব্রামস, তিনি ছিলেন জার্মান পিয়ানোবাদক ও সুরকার।
– ১৯৪০ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামী মহিমচন্দ্র দাস মৃত্যুবরণ করেন।
– ১৯৪১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পাল টিলেকি, তিনি ছিলেন হাঙ্গেরীয় শিক্ষাবি, রাজনীতিবিদ ও ২২ তম প্রধানমন্ত্রী।
– ১৯৪৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কনরাড ভেইডট, তিনি ছিলেন জার্মান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
– ১৯৬৯ সালের এই দিনে প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র যন্ত্র স্থাপয়িতা মধু শীল মৃত্যুবরণ করেন।
– ১৯৭৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাক রাইডার, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
– ১৯৭৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সৈয়দ মাহবুব মোর্শেদ, তিনি ছিলেন প্রখ্যাত বিচারপতি।
– ১৯৮৬ সালের এই দিনে সাহিত্যিক সাংবাদিক অসীম রায় মৃত্যুবরণ করেন।
– ১৯৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্রাহাম গ্রীন, তিনি ছিলেন খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক।
– ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রুথ প্রাওয়ের ঝাবভালা, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।