পর পর ফ্লপ খেয়েও হয়নি শিক্ষা, ফের রিমেক ছবিতে অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার তথা বলিউড খিলাড়ি বলে পরিচিত অভিনেতার সময়টা মোটেও ভালো যাচ্ছে না এই সময়। পর পর মুক্তি প্রাপ্ত তার সিনেমা গুলি চলে যাচ্ছে ফ্লপের খাতায়। তার মধ্যে দুটি সিনেমা ছিল দক্ষিণী সিনেমার রিমেক ভার্সন।

আর এবার আরও একবার হিট তামিল ছবি ‘সুররাই পক্রো’ র হিন্দি রিমেকে অভিনয় করতে চলেছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। অভিনেতা নিজেই তার ইনস্টাগ্রাম একাউন্টে ঘোষণা করেছেন এই নতুন ছবির কথা।

নতুন এই সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করবেন রাধিকা মদন, পরেশ রাওয়াল সহ প্রমুখ নামি অভিনেতা কে। সিনেমাটি সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ১ সেপ্টেম্বর রুপোলি পর্দায় দেখা যাবে। তবে অক্ষয় কুমারের ফ্যানেরা তাদের প্রিয় অভিনেতার নতুন সিনেমার জন্য সব সময় অপেক্ষায় থাকে।

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *