BigNews: গ্রাহকদের বড় ধাক্কা দিলো SBI, খরচ বাড়লো ১০০ টাকা
March 20, 2023
দেশের সবথেকে বড় ব্যাংক হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারা চার্জ বাড়িয়ে ফের গ্রাহকদের দিলো বড় ধাক্কা। ব্যাঙ্ক এবার ক্রেডিট কার্ডের চার্জ বাড়িয়ে দিলো ১০০ টাকা। আগে যেখানে ক্রেডিট কার্ডের জন্য বাৎসরিক ৯৯ টাকা চার্জ ছিল। এখন সেই চার্জ ১০০ টাকা বাড়িয়ে করা হলো ১৯৯ টাকা।
সেই সাথে GST ও অন্যান্য খরচ অতিরিক্ত বহন করতে হবে। জানা গেছে এই নতুন হার কার্যকর করা হয়েছে গত ১৭ মার্চ থেকে। SBI তাদের গ্রাহকদের ইমেইলের মাধ্যমে জানিয়েছে এই তথ্য।
প্রসঙ্গত, চারদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে লাগাতার। আর তার মাঝেই SBI তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের পকেটে বাড়ালো বাড়তি চাপ। গ্রাহকরাও ব্যাংকার এই সিদ্ধান্তে দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।