সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর অদ্ভুত চ্যালেঞ্জ, দেখে অবাক নেটিজেনরা

সুস্থ থাকার জন্য নিয়মিত শরীর চর্চার প্রয়োজন।সাধারণ মানুষ নিয়মিত না করলেও নায়ক -নায়িকারা প্রতিদিন নিজেকে ফিট থাকার জন্য জিম করেন। বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও এই বিষয়ে পিছিয়ে নেই।গত বছর হঠাৎই তাঁর ওজন বেড়ে যাওয়ায় দিনরাত এক করে শরীর চর্চা করছেন তিনি।

নায়ক নায়িকাদের জন্য ফিট থাকাই সব থেকে বেশি প্রয়োজন।শ্রাবন্তী চট্টোপাধ্যায় হঠাৎ কিছুটা মোটা হয়ে যাওয়ায় নেট দুনিয়ায় তাকে ট্রোলের শিকার হতে হয়। সেই ট্রোলের জবাব তিনি মৌখিক ভাবে না দিয়ে কাজের মাধ্যমে দিয়েছেন। নিজের ওয়ার্ক আউট এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।

এমনি একটি ভিডিও কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে তার একটি হাতে বল রয়েছে। সেই বলটিকে বিন্দুমাত্র না সরিয়ে শুধুমাত্র হাতের ফাঁক দিয়ে গোটা শরীরটিকে বের করে নেন তিনি। ভিডিওটি দেখে রীতিমতো অবাক নেটিজেনেরা। ফিট থাকলে একজন মানুষের পক্ষে তা করা সম্ভব তা অবশই ভাবার বিষয়।

 

View this post on Instagram

 

A post shared by Srabanti Gintu Chatterjee (@srabanti.smile)

এমন একটা মজাদার চ্যালেঞ্জ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অরিজিৎকে।এরপর শ্রাবন্তী নিজের চারটি বন্ধুকে এই একই চ্যালেঞ্জ জানালে তারা রীতিমতো ঘাবড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।