বিশ্ববাজারে নিম্নমুখী আকরিক লোহার দাম, ভারতের বাজারেও কম দাম

আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম কমেছে। গত ফেব্রুয়ারিতে চীনে ভোক্তা মূল্যস্ফীতি মন্থর হয়েছে। সেই সঙ্গে নির্মাণ ইস্পাত পণ্যের লেনদেনের পরিমাণও সংকুচিত হয়েছে। আগামী দিনে সেসব আরো কমার আশঙ্কা সৃষ্টি হয়েছে। ফলে শক্ত ধাতুটির দর হ্রাস পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, এক বছর আগের চেয়ে গত মাসে চীনের ভোক্তা মূল্য সূচক ছিল ১ শতাংশ বেশি। জানুয়ারিতে যা ছিল ২ দশমিক ১ শতাংশ। ২০২২ সালে করোনা বিধিনিষেধ তুলে নিয়েছে দেশটি। তা সত্ত্বেও ভোক্তারা সতর্ক থেকেছেন।

অন্যদিকে চীনের নির্মাণ ইস্পাত পণ্যের দৈনিক লেনদেনের পরিমাণ ৮ মার্চ পর্যন্ত ২২ দশমিক ১ শতাংশ কমেছে। এখন সেটা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৭৯ টনে।

বৃহস্পতিবার চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার সরবরাহ চুক্তি মূল্য কমেছে শূন্য দশমিক ১৬ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৯০৯ ইউয়ান বা ১৩০ ডলার ৫২ সেন্টে।

একই দিনে সিঙ্গাপুর এক্সচেঞ্জ বেঞ্চমার্কে সবচেয়ে সক্রিয় লৌহ আকরিকের আগামী এপ্রিল মাসের দর নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৯৪ শতাংশ। টন প্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১২৫ ডলার ৬৫ সেন্টে।

মাইস্টিলের সাংহাই-ভিত্তিক জ্যেষ্ঠ আকরিক লোহা বিশেষজ্ঞ জু চেন বলেন, এটা স্বাভাবিক নিম্নমুখিতা। এতে প্রতিফলিত হয়েছে এপ্রিলের পর চাহিদা নিয়ে উদ্বিগ্ন ক্রেতা-বিক্রেতারা। সূত্র: রয়টার্স

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *